5 Answers
হানাফি মাযহাব মতে পুরুষদের কানের লতি পর্যন্ত আর মহিলাদের কাধ পর্যন্ত হাত উঠাতে হবে
নামাযে তাকবিরে তাহরিমার সময় হাত উঠানোর সহীহ বিধান—
সহীহ হাদিস শরীফের আলোকে নামাযে তাকবিরে তাহরিমার সময় হাত উঠানোর বিধান হলো” পুরুষ উভয় হাত কান বরাবরই তুলবে এবং মহিলা কাধ বরাবর হাত উঠাবে”। এটাই সুন্নাত সম্মত। এবং এটার উপরই ফাতাওয়া।
#পুরুষ তাকবীরে তাহরিমার সময় কানের লতি বরাবর উঠাবে—”
যেমন- হাদিস শরিফে আছে–
দলিল- হযরত মুহাম্মদ ইবনে আমর ইবনে আত্বা র বর্ণনা করেন , তিনি বলেন, আমি হুমাইদ সাইদি র কে বলতে শুনেছি আল্লাহর রাসূল দ. যখন সালাত শুরু করতেন তখন কিবলামূখী হয়ে দুই হাত উঁচু করতেন ও আল্লাহু আকবর বলতেন।
সূত্র :সুনানে ইবনে মাজাহ, হাদিস নং 803
হাদিস: সহীহ।
#আল্লামা ইবনে মুলাক্কিন র বলেন: وصححه ابنحبان ইবনে হিব্বান ইহাকে ছহীহ বলেছেন।
( তুহফাতুল মুহতাজ ইলা আদিল্লাতিল মিনহাজ, 236 নং হাদিসের ব্যাখ্যা )।
নাছির উদ্দীন আলবানী মেশকাতের 810 নং হাদিসের তাহকিকে হাদিসটিকে ছহীহ বলেছেন।
এই হাদীসে বলা আছে হাত উচু করতে হবে । কিন্তু কতটুকু সেটা নেই। কতটুকু তুলতে হবে সেটা অন্য ছহীহ হাদীসে রয়েছে।যেমন-
فحدثنا العباس بن محمد الدوري ، ثنا العللء بن اسماعيل العطار ، ثنا حفص بن غياث ، عن عاصم الاحول، عن انس ، قال : رايت رسول الله صلى الله عليه وسلم كبر فحاذى بابهاميه أذنيه
অর্থ: হযরত আনাস র বলেন , আমি রাসূল দ. কে দেখেছি সালাতে তাকবীর বলতেন ও কাঁনের লতি পর্যন্ত হাঁত উত্তোলন করতেন।
সূত্র :ইমাম বায়হাকী , সুনানে কোবরা, হাদিস নং 2632;
মুস্তাদরাকে হাকেম, হাদিস নং 822;
নাছবুর রায়া, ইমাম যায়লায়ী, প্রথম খন্ড ,389 পৃষ্ঠা ;
সূনানে দারে কুতনী, হাদিস নং 1308
হাদিস: সহীহ
#এই হাদীস সম্পর্কে ইমাম হাকেম নিশাপুরী ও ইমাম যাহাবী র বলেছেন।-এই হাদিসের সনদ ইমাম বুখারী ও মুসলীমের শর্তে ছহীহ।( মুস্তাদরাকে হাকেম, হাদিস নং 822; ইমাম যায়লায়ী : নাছবুর রায়া প্রথম খন্ড 389 পৃষ্ঠা ।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy