2 Answers
মিয়োসিস যেখানে ঘটেঃ
যৌন জননকারী জীবের জনন মাতৃকোষ এ সম্পন্ন হয়৷ এটি সর্বদাই ডিপ্লয়েড (2n) সংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট কোষে থাকে৷ উচ্চশ্রেণির উদ্ভিদের ক্ষেত্রে এই বিভাজন পরাগধানী এবং ডিম্বকের মধ্যে ঘটে৷ অপরদিকে প্রাণীদের ক্ষেত্রে এটি জনন অঙ্গ অর্থাৎ ডিম্বাশয় ও শুক্রাশয়ে পরিলক্ষিত হয়৷ নিম্নশ্রেণির জীবে (হ্যাপ্লয়েড) মিয়োসিস হয় নিষেকের পর জাইগোটে৷
3512 views
Answered
উচ্চশ্রেণীর জীবের জনন মাতৃকোষে আর নিম্নশ্রেণীর জীবের জাইগোট এ মিয়সিস ঘটে।
কারণ: উচ্চশ্রেণীর জীবে সাধারণত ডিপ্লয়েড। ফলে যৌণ জননের ক্ষেত্রে ক্রোমোজমের ভারসাম্য রক্ষায় জনন মাতৃ কোষে মীয়সিস ঘটে। কিন্তু নিম্নশ্রেণীর জীব হাপ্লয়েড হওয়ায় জাইগোট এ মীয়সিশ ঘটে এবং ভারসাম্য রক্ষা করে।
3512 views
Answered