চিকন সাস্থ মোটা হওয়ার উপায় ( কোনো ক্ষতি ছাড়া)?
আমার বয়স ১৯, উচ্চতা ৫.২ ইঞ্চি, ওজন ৪০ কেজি। আস্তে আস্তে অনেক শুকিয়ে যাচ্ছি, চাপা ভেংগে গেছে, চোখের নিচে কালো দাগ পরে গেছে, চেহারা ফেকাসে হয়ে গেছে। এটা ঠিক হওয়ার জন্য এজব্যাক নামক একটা ভিটামিন খেয়েছিলাম। তাতে শুধু মুখ ফুলে যায়। তাই ওইটা বাদ দিছি। আমি চাই পুরো শরিরের সাস্থ বাড়াতে। শুধু মুখ যেন না ফুলে। এর জন্য কি করা উচিত বা কোন ধরনের ডাক্তার দেখালে ভালো হবে দয়া করে বলবেন। আর যদি এমন কোন ওষুধ থাকে তাহলে নামটা বলবেন দয়করে। ইতিবাচক উত্তরের আসা করবো
3822 views
3 Answers
প্রচুর শাক সবজি ও ফল খান। প্রতিদিন ২ টি করে ডিম খান, প্রতিদিন ২৫০ গ্রাম করে দুধ খান। এমন অনেক ফল আর সবজি আছে যারা কিনা উচ্চ ক্যালোরি যুক্ত। আম, কাঁঠাল, লিচু, কলা, পাকা পেঁপে, মিষ্টি কুমড়া, মিষ্টি আলু, কাঁচা কলা ইত্যাদি ফল ও সবজি খেলে ওজন বাড়বে। যদি এইসব না করেও আপনার ওজন না বৃদ্ধি পায়, তাহলে অবশ্যই একজন ভালো ডাক্তারের সাথে যোগাযোগ করুন। কেননা কোনও সুপ্ত অসুখ থাকলেও তার ফলে রুগ্ন ও ভগ্ন স্বাস্থ্যের অধিকারী হতে পারে।খাবারের পরিমাণ বাড়ান খাবারের পরিমাণ বাড়ানো মানেই একগাদা খেয়ে ফেলা নয়। আপনি যদি কম খাওয়ার কারণে রোগা হয়ে থাকেন, তাহলে খাবারের পরিমাণ আপনাকে বাড়াতেই হবে।
আর হামদর্দ কম্পানির সিনকারা সিরাপটি ২-৩ মাস সেবন করুন। আশাকরি ইনশাল্লাহ আপনার স্বাস্থ্য বৃদ্ধি পাবে।
3822 views
Answered
খুব সহজে চিকন স্বাস্থ্য মোটা করার জন্য যে ঔষধ পাওয়া যায় সেগুলো লাভের চেয়ে ক্ষতি বেশি হয়। যেহেতু আপনি ঔষধ সেবন করলে শুধু মুখ ফুলে যাচ্ছে তাই আপনি এগুলো বাদ দিন। আর প্রধানত সেই ঔষধ গুলো খেতে নিষেধ করে বিশেষজ্ঞ চিকিৎসকগন। তাই ঐসব না খাওয়াই উত্তম।
নিয়মিত পুষ্টিকর খাবার দাবার খান, পর্যাপ্ত পরিমাণে ঘুমান। খাওয়া দাওয়ার অরুচি বা অন্য কোনো শারীরিক সমস্যা থাকলে একজন রেজিস্টার্ড চিকিত্সকের পরামর্শ অনুযায়ী ঔষধ সেবন করবেন।
দিনে অল্প অল্প করে বারে বারে ভাত খান। প্রোটিন যুক্ত খাবার খান। প্রচুর পরিমানে পানি খেতে হবে I Protein জাতীয় খাবার শাকসব্জি, মুরগি এবং মাছ খেতে হবে I সুস্থ থাকার জন্য প্রতিদিন নিয়মিত exercise করতে হবে I রাতে ৮ থেকে ৯ ঘন্টা ঘুমানো উচিত।
3822 views
Answered
আপনার যেহেতু ঔষধ সেবনে ক্ষতি হচ্ছে আপনার উচিত এধরনের ঔষধ সেবন থেকে বিরত থাকা। এর৷ পরিবর্তে আপনি নিচের উপায় পালন করতে পারেন।
- স্বাস্থ্যকর ও উচ্চ প্রোটিন জাতীয় খাবার গ্রহণ করুন।
- তিন বার সুষম খাদ্য গ্রহণ করুন।
- নিয়মিত শাক সবজি খান।
- মাছের কলিজা, লাল মাংস, বৃক্ক, ডিম ইত্যাদি খাদ্য তালিকায় যোগ করুন।
- ৭-৮ ঘন্টা পরিমিত ঘুমানোর চেষ্টা করুন।
- প্রচুর পরিমাণে পানি পান করুন।
- প্রতিদিন এক গ্লাস ঘন দুধের মাঝে বেশ অনেকটা মধু মিশিয়ে খেয়ে নেবেন। এতে আপনার ওজন বাড়বে।
- নিয়মিত ফলমূল খান।
- প্রতিদিন সামান্য হালকা মধু গরম করে পান করুন।
3822 views
Answered
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy