কোরবানির চাঁদ দেখার পর থেকে হাত পায়ের নখ এবং শরীরের অপ্রয়োজনীয় সব লোম পরিষ্কার করা নিষেধ এর বিধান কুরআন সুন্নাহের আলোকে জানতে চাই?
এর সত্যতা অবশ্ব্যই কুরআন সুন্নার আলোকে রেফারেন্স সহকারে উত্তর আশা করছি ।
2645 views
1 Answers
যে ব্যক্তি কোরবানী করতে চায় সে যেন যিলহজ্জ মাসের এক তারিখ থেকে দশ তারিখ পর্যন্ত তার নখ ও চুল না কাটে। উম্মু সালামা (রাঃ) থেকে বর্ণিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ যখন 'যিলহজ্জ মাসের' প্রথম দশক শুরু হয় এবং তোমাদের কেউ কোরবানী করার ইচ্ছা রাখে, সে যেন তার চুল ও শরীরের কোন অংশ স্পর্শ না করে অর্থাৎ না কাটে। রেফারেন্সঃ সুনানে ইবনে মাজাহ, হাদিস নম্বরঃ ৩১৪৯ মুসলিমঃ ১৯৭৭, তিরমিযীঃ ১৫২৩, নাসায়ী ৪৩৬১, ৪৩৬২, ৪৩৬৪, আবূ দাউদঃ ২৭৯১, আহমাদঃ ২৫৯৩৫, দারেমীঃ ১৯৪৭, ১৯৪৮, ইরওয়াঃ ১১৬৩, সহীহ আবু দাউদঃ ২৪৮৮ হাদিসের মানঃ সহিহ।
2645 views
Answered
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy