গোসল সম্পর্কিত প্রশ্ন?

ফরজ গোসলের জন্য অজু করে গোসল করার পর নামাজ পড়া যাবে কী? অর্থাৎ গোসলের অজুতে নামজ হবে কী?
2722 views

3 Answers

যাবে।কেননা, গোসলের ফরজ পালন করলে অযুর ফরজও পালিত হয়ে যায়।

2722 views Answered

ফরজ গোসলের জন্য অজু করে গোসল করার পর নামাজ পড়া যাবে অর্থাৎ গোসলের অজুতে নামাজ হবে। গোসলের পর অজু করা প্রসঙ্গে, আয়িশাহ (রাঃ) হতে বর্ণিত আছে, নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোসল করার পর অজু করতেন না। (সূনান আত তিরমিজী, হাদিস নম্বরঃ ১০৭ ইবনু মাজাহঃ ৫৭৯ হাদিসের মানঃ সহিহ)। নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একাধিক সাহাবা এবং তাবিঈদের এটাই মত যে, গোসলের পর অজু করার দরকার নেই।

2722 views Answered

হুম।ফরজ গোসলের পর অবশ্যই নামাজ পড়লে নামাজ আদায় হবে।আর দ্বিতীয়ত পুনরায় অজু করা লাগবে না।কেননা অজু করলে যে অঙ্গ ধৌত করতে হয় তা গোসল করার পর ধৌত হয়ে যায়।

2722 views Answered

Related Questions

Next steps