শারিরীক কারনে মানসিক টেনশন?

আমার স্বাস্থ এর কারনে টেনশন হচ্ছে।বিভিন্ন শারিরীক সমস্যার করনে ওষুধ খাওয়া বন্ধ হচ্ছে না।গ্যাস , মাথাব্যাথা , এখন পিঠে ব্যাথা চোখের পাওয়ার কম ইত্যাদি কোন না কোন সময় যে কোনো ওষুধ খেতে হচ্ছে।এসব কারনে মন একদম দুরবাল হয়ে গেছে।পড়াশুনা করতে পারছি না ।কোনো কাজ ভালো লাগছে না।দুই মাস পরে পরীক্ষা।পড়াতে মন বসছে না।পড়াও মুখুস্ত হচ্ছে না।মানসিক টেনশন হচ্ছে।শরীল দুরবাল লাগছে।প্লিজ পরমর্শ দিয়ে সাহায্য করেন।
2936 views

2 Answers

গ‍্যাসের সমস্যা মানেই কিন্তু আপনি খাবার ঠিকমতো খান না এবং যে ব‍্যথাগুলোর কথা বললেন সবগুলোই কিন্তু গ‍্যাসট্রিক এর জন্য হচ্ছে। আপনি সকালে ঘুম থেকে উঠেই দুই গ্লাস পানি পান করুন এবং পেট কখনো পুরোপুরি খালি করবেন না। খাবার খাবেন নিয়মিত। দেখবেন আপনার গ‍্যাসের সমস্যা থাকবে না। চোখের সমস্যার জন্য আপনাকে চশমা ব্যবহার করতে হবে। দূর্বলতা কাটানোর জন্য ব‍্যয়াম করতে হবে এবং পুষ্টিকর খাবার খেতে হবে। দুশ্চিন্তা মুক্ত থাকুন এবং লেখাপড়ায় মনোযোগী হোন। আপনার সুন্দর জীবন কামনা করছি।

2936 views Answered
আপনি গ্যাস, মাথাব্যথার সমস্যায় ভুগছেন। আপনি প্রথমত তেল, চর্বি, ভাজাপোড়া খাবার গ্রহণ করা থেকে বিরত থাকুন।
প্রতিদিন পানি পান করুন।
ঘরোয়াভাবে গ্যাসের সমস্যা দূর করার জন্যে মেথি ভেজানো মিশ্রণ পান করতে পারেন।
দূর্বলতার জন্যে পুষ্টিকর খাবার গ্রহণ করুন।
নিয়মিত ৭-৮ ঘন্টা ঘুমানোর চেষ্টা করুন। প্রতিদিন সকালে সহজে কিছু ব্যায়াম করুন।
আপনি চোখের জন্যে চেক আপ করুন এবং একজন চক্ষু বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিন।
2936 views Answered

Related Questions

Next steps