জীবন নষ্ট হয়েছে আমার তাই হস্তমৈথুন করি এটি কেমন পাপ?

এর শাস্তি কি হবে  আর তাওবা করতে চাই কিভাবে করবো  এই কাজ টা করার কারণে কি আমার পরিবার ও আমার অশান্তি লেগে ছিল  
2953 views

3 Answers

এটি একটি কবিরাহ গোনাহ!কোন ব্যাক্তি এ কাজটি করে ফেললে তার উচিৎ অনতিবিলম্বে আল্লাহর কাছে তাওবাহ করে ফিরে আসা ও ক্ষমা প্রার্থনা করা৷ (ক্ষমা থেকে নিরাস হবেন না৷) ভয় আর আশার মাঝেই ঈমান!আল্লাহর প্রতি ভয় রাখুন আর আশা না ছাড়ুন৷  হস্তমৈথুনে লিপ্ত ব্যক্তি কিভাবে এর থেকে মুক্তি পেতে পারেন এ সম্পর্ক নিম্নে আমরা কিছু উপদেশ ও পদক্ষেপ উল্লেখ করা হলো: ১। এই অভ্যাস থেকে বাঁচার প্রেরণা যেন হয় আল্লাহ্‌র নির্দেশ পালন ও তাঁর অবাধ্যতা থেকে বিরত থাকা। ২। স্থায়ী সমাধান তথা বিয়ের মাধ্যমে এ অভ্যাসকে প্রতিরোধ করা। ৩। নানা রকম কু-চিন্তা ও খারাপ ভাবনা থেকে দূরে থাকা। দুনিয়া বা আখেরাতের কল্যাণকর চিন্তায় নিজেকে ব্যস্ত রাখা।  ৪। দৃষ্টিকে নত রাখা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন: “তুমি দৃষ্টির পর দৃষ্টি দিবে না”[সুনানে তিরমিযি (২৭৭৭) ৫। নানাবিধ ইবাদতে মশগুল থাকা। পাপকাজ সংঘটিত হওয়ার মত কোন অবসর সময় না রাখা। ৬। এ ধরণের কু-অভ্যাসের ফলে যেসব শারীরিক ক্ষতি ঘটে থাকে সেগুলো থেকে শিক্ষা গ্রহণ করা। যেমন- দৃষ্টিশক্তি ও স্নায়ুর দুর্বলতা, প্রজনন অঙ্গের দুর্বলতা, মেরুদণ্ডের ব্যথা ইত্যাদি। ৭। ভুল দৃষ্টিভঙ্গির প্রতি পরিতুষ্টি দূর করা। ৮। কঠিন ইচ্ছা ও শক্ত সিদ্ধান্ত দিয়ে নিজেকে সুরক্ষিত রাখা। শয়তানের কাছে হার না মানা। একাকী না থাকা; যেমন একাকী রাত কাটানো। ৯। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের নির্দেশিত প্রতিকার পদ্ধতি গ্রহণ করা; সেটা হচ্ছে– রোযা রাখা। ১০। ঘুমানোর সময় ইসলামী আদবগুলো মেনে চলা। যেমন- ঘুমানোর দোয়াগুলো পড়া,ইত্যাদি ইত্যাদি  ১১। ধৈর্য ও সংযমের গুণে নিজেকে ভূষিত করা। কারণ হারাম কাজ থেকে ধৈর্য রাখা আমাদের উপর ফরয; যদিও আমাদের মাঝে সেগুলো করার চাহিদা থাকে। আমাদের জানা উচিত, যদি আমরা নিজেকে সংযমী রাখার চেষ্টা করি তাহলে পরিশেষে সেটা ব্যক্তির অবিচ্ছেদ্য আখলাকে পরিণত হবে। ১২। সর্বশেষ, নিঃসন্দেহে আল্লাহ্‌র কাছে ধর্ণা দেয়া, দোয়ার মাধ্যমে তাঁর কাছে মিনতি করা, তাঁর কাছে সাহায্য প্রার্থনা করা এই কু-অভ্যাস থেকে বাঁচার সবচেয়ে বড় উপায়। কেননা আল্লাহ্‌ তাআলা দোয়াকারীর ডাকে সাড়া দেন। আল্লাহ্‌ই ভাল জানেন। (আল্লাহ সর্বজ্ঞাত,আপনার পরিবার ও আপনার অশান্তি হতে পারে এ কারণে বা অন্য কারণে৷) তবে যে ব্যাক্তি গোনাহে নিজেকে নিয়মিত করে নেই,তার জন্য দুনিয়ায় এমন শাস্তি রয়েছে৷ আল্লাহর কাছে তাওবাহ অনেক প্রিয়৷ নিশ্চয় আল্লাহ আপনার সুদিন ফিরিয়ে দিবেন৷                       

2953 views Answered
এটা হারাম কাজ।আপনিলস্ট মডেস্টির আর্টিকেল গুলো পড়তে পারেন।তারা এসব কাজের বিরুদ্ধে সোচ্চার।তাদের ফেসবুক গ্রুপের এবং পেইজের পোস্টগুলো পড়ুন।তাহলে আশা করি এসব কাজ ছাড়তে পারবেন,ইনশাল্লাহ।"মুক্ত বাতাসের খোঁজে" বইটি পড়তে পারেন।কিনে,পিডিএফ ডাউনলোড করে,অনলাইনে ইত্যাদিভাবে।
2953 views Answered

হস্তমৈথুন কবিরা গোনাহ। আল্লাহ তাওয়ালা এগুলো থেকে সরে থাকতে বলেছেন। এর ফলে আপনার বিবাহিত জীবনে বীপর্যয় নেমে আসবে। আল্লাহর গজব আসবে।  তাই এগুলো পরিহার করা প্রয়োজন। 

2953 views Answered

Related Questions

Next steps