সালাতে এরকম ভুল হলে কী করব বিস্তারিত দেখুন?

মনে করুন  যদি আমি ফরয নামাজে চার রাকাতের জায়গায়  ভুলে তিন নাম্বার রাকাতে শেষ বৈঠক করি  এবং তাশাহুদ পড়ার পর  আমার মনে পরে আমি তিন  রাকাত পরেছি তখন আমার কি করা উচিত? সাহু সেজদা নাকি নামাজ দোহরাইতে হবে ? দয়াকরে  বিস্তারিত বলবেন
2870 views

4 Answers

যদি আপনার তাশাহহুদের পর মনে পড়ে, সালাম ফিরানোর পূর্বেই৷ এবং আপনি এ বিষয়ে পূর্ণ বিশ্বাসী অথবা আপনার বেশির ভাগ সন্দেহ এমনটাই হয় তবে, আপনি সালাম ফিরানোর পূর্বেই দাড়িয়ে যাবেন,এবং বাকি রাকাত স্বাভাবিক নিয়মে শেষ করে আবারও তাশাহহুদ পড়বেন এবং সহু সিজদাহ্ করে সালাম ফিরিয়ে নামাজ শেষ করবেন৷ ★যদি আপনি তৃতীয় রাকাতে তাশাহহুদ পড়ে সহু সিজদাহ্ করে অথবা না করে সালাম ফিরিয়ে নিয়েছেন এমন হয়?এবং আপনার সন্দেহ দৃঢ় হয়,তবে আপনার নামাজ দোহরানো আবশ্যিক৷                      

2870 views Answered

যদি এমন হয় যে, ফরয নামাজে চার রাকাতের জায়গায় ভুলে তিন রাকাত পড়ে শেষ বৈঠক করেছেন এবং তাশাহুদ পড়ার পর  আপনার মনে পরেছে যে, আপনি তিন রাকাত অাদায় করেছেন, সাথে সাথে বসা অবস্থা থেকে দারিয়ে সাভাবিক ভাবে বিসমিল্লাহ সহ সূরা পাঠ করে শেষ বৈঠকে তাশাহুদ পাঠ করে ডানে ১বার সালাম ফিরিয়ে দুটি সাহু(অতিরিক্ত) সিজদা দিয়ে সাভাবিক ভাবে তাশাহুদ, দুরুদে ইবরাহীম ও দুয়ায়মাসূরা পাঠ করে নামাজ শেষ করতে হবে।

2870 views Answered

চার রাকাত নামাযে যদি ভুলে তিন রাকাতে বসে পড়েন, তাহলে বসার সঙ্গে সঙ্গে তাকবীর দিয়ে দাড়িয়ে যেতে হবে। তাহলে সাহু সেজদা দিতে হবে না। আর যদি তিন তাসবী পরিমাণ বা এর বেশী সময় বসে থাকেন, তাহলে মনে হওয়ার সাথে সাথে দাড়িয়ে গিয়ে চার রাকাত পূর্ণ করবেন। এবং সাহু সেজদা দিয়ে নামায শেষ করবেন।

2870 views Answered

সবাই ভাল বলেছেন তবে বেহেশতি জেওর এ যেটা পড়ছিলাম একজন নামাজি সালাম পেরানোর পরওনামাজ ঠিক করতে পারবে যদি তার মঝে নামাজ বঙ্গের কোন কারণ পাওয়া না যায়।

2870 views Answered

Related Questions

Next steps