দাঁত নিয়ে সমস্যা?
আমার একটা দাঁত পড়ে গিয়ে উঠছে।কিন্তু কিছুদিন ধরে দেখছি দাঁতটা নড়ছে এবং মাড়ির ওখানে একটু একটু ব্যাথ্যা অনুভূত হচ্ছে।কি করব বুঝতে পারছি না।প্লিজ কেউ সাহায্য করুন।
আর একটা কথা আগের পড়ে যাওয়া দাঁত আবার পড়লে কি উঠে??
অগ্রিম ধন্যবাদ
2868 views
1 Answers
আপনি একজন দন্ত চিকিৎসক এর পরামর্শ নিন। দাঁতে ব্যথা হলে দাঁত না তুলে রুট ক্যানাল ট্রিটমেন্ট করা যেতে পারে। এ ক্ষেত্রে দাঁতের যে মূলটি রয়েছে তার সঙ্গে স্নায়ুর যোগাযোগ ছিন্ন করে দেওয়া হয়। এ ভাবে দাঁতকে যন্ত্রণাহীন করে রাখা যায়। অবশ্যই দাঁতটি যেন খুব বেশি না নড়ে। রুট ক্যানাল ট্রিটিমেন্টের মাধ্যমে ব্যথা হচ্ছে এমন দাঁতকে না তুলে দীর্ঘ দিন সুস্থ রাখা যায় এবং খাবার চিবিয়ে খাওয়া যায়। কাজেই চিকিৎসক এর পরামর্শ নিন। আর আগের পড়ে যাওয়া দাঁত আবার পড়লে সেটি নতুন করে হবার আংশিক সম্ভাবনা আছে।
2868 views
Answered
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy