5 Answers

চিন্তা টেনশন তো প্রায় সবার ই থাকে কারো কম আবার কারো বেশি। এই চিন্তা/টেনশনের কারণে অনেক সময় মানুষ সাইকোলজিক্যাল সমস্যা তে ভোগে। 


আমি একটা কথা বিশ্বাস করিঃ সমস্যা যখন হয়েছে নিশ্চয়ই এই সমস্যার সমাধান ও আছে।

শুধু একটু ধৈর্য ধারণ করা লাগবে ও মাথা ঠান্ডা রাখতে হবে।

ব্যাক্তিগত ভাবে যখন আমি কোন চিন্তা বা টেনশন এর মধ্যে থাকি তখন আমি অনেক অনেক হাসাহাসি করি,সবার সাথে মজা করি,সর্ব শেষ একটু কান্না করে নিজেকে হালকা করে নিয়। যখন নিজেকে হালকা লাগে তখন ভেবে দেখি কি করলে উক্ত চিন্তা থেকে মুক্তি পাব।  

এই ভাবে চিন্তা ও টেনশন থেকে মুক্তি পাবার চেষ্টা করি।          

2900 views Answered

সবচেয়ে সহজ পদ্ধতি হল আল্লাহ কে স্মরণ করা। কারণ যিনি আপনাকে বিপদে ফেলে পরীক্ষা করেন তিনিই আপনাকে বিপদ থেকে উদ্ধার করেন।  কাজেই টেনশন হলে সমস্যা থেকে পরিত্রাণ পাবার উপায় খুঁজতে হবে আর একই সাথে আল্লাহ্‌র নিকট সাহায্য চাইতে হবে। কারণ আল্লাহ চান বান্দা বিপদে আপদে শুধু তাকেই স্মরণ করুক। ধন্যবাদ।

2900 views Answered

টেনশন দূর করার কিছু উপায় নিচে দেওয়া হলো:

  • হাসিখুশি থাকুন, যত কষ্টই হোক। মানুষের জীবনে কষ্ট থাকবেই, এমন কাউকে পাবেন না, যার জীবনে কষ্ট নেই।
  • গভীরভাবে শ্বাস নিন ;এটা অনেকাংশে টেনশন দূর করতে সক্ষম। ধীরভাবে দীর্ঘশ্বাস নিন, সব চিন্তা ঝেড়ে ফেলুন। 
  • ধ্যান করুন : নিয়ম করে ধ্যান করলে বিষণ্ণতা কমে যায়। নিয়মিত ব্যায়াম করুন।
  • খেলাধুলা করুন : কাজের ফাঁকে কিছু সময় বাচ্চাদের সাথে খেলতে পারেন, কিংবা আপনার পোষা প্রাণীর সাথে সময় কাটান, খারাপ চিন্তা আপনার কাছে আসবেনা।
  •  ইতিবাচক চিন্তা করুন : সব সময় ইতিবাচক চিন্তা করবেন, কখনও নেতিবাচক কিছুকে কাছে আসতে দিবেন না।
  • সব ক্ষোভ জেড়ে ফেলুন।
  •  আমরা সামাজিক জীব, বেঁচে থাকতে হলে আমাদের সবার সাথে মিশতে হবে। হাসিখুশি থাকেন, বন্ধুদের সাথে আড্ডা দেন, পরিবার নিয়ে ঘুরতে যান , তাতে বিষণ্ণতা কম হয়।
এই নিয়মগুলো মেনে চলুন।বিশেষ করে শেষ পয়েন্ট টা আমার টেনশন দূর করতে সাহায্য করে।
2900 views Answered

চিন্তা দূর করার জন্য ৫ওয়াক্ত নামাজ পড়ুন এবং মেডিটেশন করুন। যখন মনে দুঃচিন্তা আসবে তখন ধর্মীয় বই পড়বেন।  এবং নিজেকে কোনো  কাজের মধ্য ব্যস্ত রাখবেন। এছাড়া যখন চিন্তা বেড়ে যাবে তখন আপনি পরিবারের লোকদের কিংবা  বন্ধুদের সাথে গল্প করতে পারেন।এগুলিই হল সঠিক উপায় চিন্তামুক্ত থাকার।

2900 views Answered

"কোন কিছুর বিষয়ে অহেতুক দুঃশ্চিন্তা না করে, আসন্ন দিনের জন্য পরিশ্রম ও প্রস্তুতি নেওয়া ভালো।" আপনি অতিরিক্ত অহেতু দুঃশ্চিন্তা না করে কাজ করা বুদ্ধিমানেএ কাজ। আপনি দূর করুন। দুঃশ্চিন্তা বিভিন্ন শারীরিক সমস্যা সৃষ্টি করে এবং নিচের কিছু উপায় মেনে চলুন। 

  • আপনি যখন একা থাকছেন তখনি টেনশন আপনাকে ঘিরে রেখেছে। তাই আপনি মানুষের সাথে মেলামেশা করুন। 
  • দীর্ঘশ্বাস নিন। এর ফলে মন সতেজ হবে এবং নতুন উদ্যোমে কাজ করার শক্তি সঞ্চয় করবেন। 
  • নিজের মন থেকে ক্ষোভ এগুলো ঝেড়ে ফেলুন।  
  • নিজের পছন্দের কাজ করুন। নিজের পছন্দের যেকোন কাজের মাধ্যমে আপনি সাময়িকভাবে চিন্তামুক্ত থাকতে পারেন। 
  • বাইরব হাঁটাহাঁটি করুন এবং কোথাও থেকে ঘুড়ে আসতে পারেন। এতে মন হালকা হবে। 
  • ঘরে বসে মোবাইলে আপনি পছন্দের গেম খেলুন এবং টিভি দেখুন। 

2900 views Answered

Related Questions

Next steps