ছোট বড় কোনো মানুষ যদি আমার সাথে খারাপ ব্যাবহার করে?

 তাহলে আমি কি করবো আর কেও যদি আমাকে কিছু বলে। আমি সেই কথা বা সেই লোককে বারে বারে মনে হয় এর কারণ  কি ও তার প্রতি রাগ হয় এবং সেই লোকের সাথে মারামারি জগড়া করতে ইচ্ছে কয়  কি করবো আমি..???
2957 views

4 Answers

নিজের উপর নিয়ন্ত্রণ রাখুন। নিজেকে সব সময় সকল পরিস্থিতি তে মানিয়ে নেয়ার চেষ্টা করুন। নিজের রাগ বা অভিমান কন্ট্রোল করার চেষ্টা করুন। আপনাকে যে যা ই বলুক না কেন তা সহজভাবে মেনে নিবেন। কেউ কোনো কারণে বকা দিলে আগে নিজের দোষ খুঁজবেন।  অন্যের সাথে ঝগড়া করা থেকে নিজেকে বিরত রাখবেন। মনে রাখবেন "পাছে লোকে কিছু বলে"।

2957 views Answered

আপনার অন্যের আচরণ নিয়ন্ত্রণের ক্ষমতা নেই, কিন্তু নিজের আছে যারা আপনার সাথে খারাপ ব্যবহার করতে চায়, তাঁদেরকে আপনি ভালো বানাতে পারবেন না। কিন্তু হ্যাঁ, নিজের আচরণ অবশ্যই আপনি নিয়ন্ত্রণ করতে পারেন। যত যাই হোক, উত্তেজিত হবেন না। মাথা খুবই ঠাণ্ডা রাখুন। তারা যেমন আচরণ করবে আপনার সাথে ঠিক তাঁর বিপরীত আচরণ করুন। কিছু ব্যাপার দেখেও না দেখা কেউ আপনাকে অপমান করার চেষ্টা করছে, কিংবা অকারণেই ঝামেলা করার চেষ্টা করছে? তাঁদের এই আচরণগুলো দেখেও না দেখার ভাব করুন। কেউ আপনাকে তখনই অপমান করতে পারবে যখন তাঁর কৌশল বা চেষ্টা আপনি দেখবেন এবং প্রতিক্রিয়া দেখাবেন। যা আপনি দেখতেই পান নি, সেই জিনিস কীভাবে আপনাকে আঘাত করবে? এমন ভাব করুন যেন তাঁদের অপমান করার চেষ্টা আপনি দেখতে পাচ্ছেন না। 

সবকিছু ব্যক্তিগতভাবে নেবেন না একজন ভালো মানুষ কখনো অন্যকে অপমান করার কথা চিন্তা করে না। এগুলো কেবল তাঁরাই চিন্তা করে যাদের মন খুবই ছোট। তাই কেউ আপনাকে অপমান করার চেষ্টা করছে বলে নিজেকে দোষী ভাববেন না, বা তাঁর কোন কাজ ব্যক্তিগতভাবে নেবেন না। জানবেন যে সমস্যা তাঁদের। 

কেউ খারাপ ব্যবহার করলেই কি পাল্টা খারাপ ব্যবহার করতে হবে? আপনি তো তাঁদের মত নন, আর তাই তাঁদের মত আচরণও করবেন না। বরং সম্ভব হলে খুবই ভালো ব্যবহার করুন। এতে হয়তো তারা একটু হলেও লজ্জা পেতে পারেন আর অন্যায় চেষ্টা থেকে সরে আসার চেষ্টা করতে পারেন। 
নিজের কাজ কিংবা দায়িত্ব নিখুঁতভাবে করুন যারা অপমান করার সুযোগ করছেন, তাঁদেরকে নিজের কোন দুর্বলতা বা ত্রুটির খোঁজ দেবেন না। নিজের কাজ ও দায়িত্ব সঠিকভাবে পালন করুন, তারা আপনার দোষ খুঁজে না পেলে অপমান করাটা একটু শক্তি হয়ে দাঁড়াবে। 

- Thomas G. Plante, Ph.D. এর লেখা ও সাইকোলজিটুডে.কমে প্রকাশিত প্রবন্ধ হতে নেওয়া 
2957 views Answered

দেখুন অযথা কেউ কখনো আপনাকে নিশ্চয়ই  বকাঝকা করবে না, আপনি যদি কারও কাছে কোনো ভাবে কখনো দোষি হয়ে যান তাহলে সে খারাপ আচরণ করার আগেই সরল মনে ক্ষমা চেয়ে নিবেন, সরল মনে ক্ষমা চেয়ে নিলে আর আপনাকে খারাপ আচরণ এর মুখাপেক্ষী হতে হবেনা,  রাগ নিয়ন্ত্রণ করুন, আর মারামারি করবেন না, কোনো জটিল বিষয় কে হালকা ভাবে নেয়ার চেষ্টা করুন নিজেই সমাধান খুজে পাবেন । 

2957 views Answered

ক্ষমার চেয়ে মহৎ গুন আর কিছু নাই। তাই কেউ আপনাকে অপমান করলে বা কিছু বললে আপনি তাকে ক্ষমা করে দিন এতে করে নিজেদের ভিতর সম্পর্ক ভাল থাকবে ও কোন সমস্যার সৃষ্টি হবে না।  কেউ আপনাকে কিছু বললে রাগ হওয়া টা স্বাভাবিক ঠিক ওই সময় শয়তান আমাদের ব্যবহার করতে চাই। সে চাই ঝামেলা সৃষ্টি করতে। কিন্ত আল্লাহ্ ঝামেলা ফেসাদ পছন্দ করেন না তাই তিনি রাগের সময় নিজেকে শান্ত রাখার জন্য আদেশ দিয়েছেন যদিও সেটা সম্ভব হয় না। তবে চেষ্টা করতে হবে নিজেকে শান্ত রাখার জন্য।  যখন কেউ আপনাকে কিছু বললে তখন আপনি তাঁদের কিছু না বলে সে স্থান ত্যাগ করবেন এবং সম্ভন হলে ওযু করে নিবেন। যখন আপনাকে অপমান করার কথা মনে হবে তখন নিজেকে যে কোন কাজে ব্যাস্ত রাখবেন তাহলে আর কিছু মনে হবে না

2957 views Answered

Related Questions

Next steps