কেও আমার সাথে খারাপ ব্যাবহার করলে কি করবো?

যখন কেও আমার সাথে খারাপ ব্যাবহার করে তখন ও লোগকে কথা সারাদিন মনে পড়ে আর ও লোকে ঘৃণা করতে থাকি আবার ও লোকে দেখলেয় মন খারাপ হয়ে যায় কিভাবে মুক্তি পাবো এই সমস্যা থেকে কেও বলবেন               
3120 views

4 Answers

কেউ আপনার সাথে খারাপ ব্যবহার করলে আপনি প্রতুত্তর করবেন না। আপনি তাকে ভাল করে বোঝাতে পারেন,নইলে তাকে এড়িয়ে চলার চেষ্টা করুন। অযথা কারোর সাথে বিবাদে জড়াবেন না।আর কে কি বললো তা নিয়ে না ভেবে ভবিষ্যৎ নিয়ে ভাবুন। যখন যা ই দেখবেন,শুনবেন, তা সাথেসাথেই মন থেকে মুছে ফেলার চেষ্টা করবেন। নিজের মনোবল বাড়ান। বিনা কারণে কেউ খারাপ আচরণ করলে তাকে বুঝিয়ে বলুন। আর খারাপ ব্যবহারের কারণ থাকলে নিজেকে  শুধরিয়ে  নিবেন।

3120 views Answered

জীবনে বড় সেই হয়, যে মানুষকে সঙ্গে নিয়ে এগিয়ে চলে। আপনার সাথে যে খারাপ ব্যবহার করে, তার সাথে আপনি ভালো ব্যবহার করুন। কথায় আছে না, কুকুর কামড় দিয়েছে বলে কি কুকুরকে কামড় দিবে। এখন আপনি বলতে পারেন, না কামড় দিবো না, উচিত শিক্ষা দিবো। তাহলে আপনার ভালো ব্যবহার সেই ব্যক্তির জন্য উচিত শিক্ষা। এজন্য, যে আপনার সাথে খারাপ ব্যবহার করে, তাকে ঘৃণা নয়। বরং তারসাথে ভালোব্যবহার করুন। একদিন তিনি আপনার সাথে ভালো ব্যবহার করবে।

3120 views Answered

আপনার অন্যের আচরণ নিয়ন্ত্রণের ক্ষমতা নেই, কিন্তু নিজের আছে যারা আপনার সাথে খারাপ ব্যবহার করতে চায়, তাঁদেরকে আপনি ভালো বানাতে পারবেন না। কিন্তু হ্যাঁ, নিজের আচরণ অবশ্যই আপনি নিয়ন্ত্রণ করতে পারেন। যত যাই হোক, উত্তেজিত হবেন না। মাথা খুবই ঠাণ্ডা রাখুন। তারা যেমন আচরণ করবে আপনার সাথে ঠিক তাঁর বিপরীত আচরণ করুন। কিছু ব্যাপার দেখেও না দেখা কেউ আপনাকে অপমান করার চেষ্টা করছে, কিংবা অকারণেই ঝামেলা করার চেষ্টা করছে? তাঁদের এই আচরণগুলো দেখেও না দেখার ভাব করুন। কেউ আপনাকে তখনই অপমান করতে পারবে যখন তাঁর কৌশল বা চেষ্টা আপনি দেখবেন এবং প্রতিক্রিয়া দেখাবেন। যা আপনি দেখতেই পান নি, সেই জিনিস কীভাবে আপনাকে আঘাত করবে? এমন ভাব করুন যেন তাঁদের অপমান করার চেষ্টা আপনি দেখতে পাচ্ছেন না। সবকিছু ব্যক্তিগতভাবে নেবেন না একজন ভালো মানুষ কখনো অন্যকে অপমান করার কথা চিন্তা করে না। এগুলো কেবল তাঁরাই চিন্তা করে যাদের মন খুবই ছোট। তাই কেউ আপনাকে অপমান করার চেষ্টা করছে বলে নিজেকে দোষী ভাববেন না, বা তাঁর কোন কাজ ব্যক্তিগতভাবে নেবেন না। জানবেন যে সমস্যা তাঁদের। কেউ খারাপ ব্যবহার করলেই কি পাল্টা খারাপ ব্যবহার করতে হবে? আপনি তো তাঁদের মত নন, আর তাই তাঁদের মত আচরণও করবেন না। বরং সম্ভব হলে খুবই ভালো ব্যবহার করুন। এতে হয়তো তারা একটু হলেও লজ্জা পেতে পারেন আর অন্যায় চেষ্টা থেকে সরে আসার চেষ্টা করতে পারেন। নিজের কাজ কিংবা দায়িত্ব নিখুঁতভাবে করুন যারা অপমান করার সুযোগ করছেন, তাঁদেরকে নিজের কোন দুর্বলতা বা ত্রুটির খোঁজ দেবেন না। নিজের কাজ ও দায়িত্ব সঠিকভাবে পালন করুন, তারা আপনার দোষ খুঁজে না পেলে অপমান করাটা একটু শক্তি হয়ে দাঁড়াবে। 

3120 views Answered

কেউ আপনার সাথে ঝামেলা বা কোন প্রকার খারাপ ব্যবহার করলে তাকে এড়িয়ে চলাই শ্রেয়। সমাজে আপনি অনেক ক্ষেত্রে বাধা বিপত্তির সম্মুখীন হতে পারেন। তবে আপনি উচিত যারা আপনার সাথে খারাপ ব্যবহার করে তাদের এড়িয়ে চলা। খারাপ ব্যবহার করলে প্রথমে আপনি মাথা ঠান্ডা রাখুন। যে বিষয়ে ঝামেলা সে বিষয়ে আপনি ধারণা নিয়ে আপনি ঝামেলা দূর করুন। অন্যের আচরণ আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন না। তাই আপনি তাদের কাছ থেকে নিজেকে সরিয়ে নিন। আশা করি বুঝতে পেরেছেন।

3120 views Answered

Related Questions

Next steps