5 Answers

হস্তমৈথুন থেকে বের হতে হলে আপনাকে সর্বপ্রথম পর্নো বা নীল ছবি দেখা থেকে বিরত থাকতে হবে।মনে মনে প্রতিজ্ঞা করতে হবে যে এটা করা থেকে বিরত থাকব।আপনাকে পড়াশোনা, খেলাধুলা ইত্যাদির ওপর আগের চেয়ে বেশি মনোযোগ দিতে হবে।চিন্তা ভাবনা ফ্রেশ রাখতে হবে।আরেকটা কথা মনে রাখবেন, অতিরিক্ত কোনোকিছুই ভালো নয়।

3000 views Answered

আপনি বিভিন্ন যৌন উত্তেজনাদায়ক ছবি বা ভিডিও দেখা থেকে বিরত থাকুন।সম্ভব হলে আপনি আপনার টিভিটি ঐ স্থানে নিয়ে যান যেখানে অনেক মানুষের চলাফেরা।রাতে একা না ঘুমিয়ে অনেকের সাথে ঘুমান।খারাপ বন্ধুদের সঙ্গ ত্যাগ করুন।বিশেষত যারা মেয়েদের পর্ণ ভিডিও দেখে।সবসময় এই নিয়ম গুলো মানতে চেষ্টা করুন।

3000 views Answered

হস্তুমৈথুন একটা নেশাকর অভ্যাস বলা যায় যা একবার অভ্যাসে পরিণত হলে সেটি থেকে বেরিয়ে আসা বা হস্তমৈথুন না করে থাকা বড়ই কঠিন। আমি এমনটা বলছিনা যে এই অভ্যাস থেকে বের হয়ে আসা অসম্ভব। এটি পুরোটাই আপনার চেষ্টা এবং অটুট ধৈর্যের উপর নির্ভর করবে যে আপনি এটি থেকে বিরত থাকতে পারবেন কতুটুক। যেহেতু এটি একটি অভ্যাসে পরিণত হয়েছে তাই এটি না করে আর থাকা যায়না এমন এমনভাব সবসময় আপনার মনের ভেতর কাজ করে। যাইহোক তবুও কিছু টিপস দেই, খারাপ বা অশ্লীল ছবি, ভিডিও এগুলো দেখা থেকে বিরত থাকুন, নিজের মনভাব ঠিক রাখুন, ধর্মভীরু হন তাহলেই দেখবেন যে আপনি এটে থেকে অনেক দূরে চলে আসতে পারবেন। ধন্যবাদ।

3000 views Answered

হস্তমৈথুন একটি খুবই জঘন্যতম কাজ তাই যদি কেউ এই নেশায় আসক্ত হয়ে পড়ে তাহলে তার এটা থেকে বের হওয়া ওতটা সহজ নয়, ইসলামের দিক থেকেও এটা এক ধরনের কবীরা গুনাহ, আপনি যদি নিজের মনকে বুঝাতে পারেন তাহলেই আপনি পারবেন হস্তমৈথুন থেকে বের হয়ে আসতে , এই বিষয়ে নিচে কিছু টিপস দিচ্ছি যদি ফলো করেন তাহলে আপনি নিশ্চই এই নেশা থেকে বের হয়ে আসতে পারবেন , (১) আপনার (মোবাইল,কম্পিউটার,অন্যান্য ডিভাইস)যেগুলোতে আপনার পর্নগ্রাফি আছে সেগুলো ডিলিট করে দিন (২) মেয়েদের দিকে খারাপ নজরে তাকানো বন্ধ করুন (৩) হস্তমৈথুন করতে যখন আপনার মন চাইবে তখন আপনি আপনার বাহিরের কোনো মানুষের সাথে মিশে যান,হাটাহাটি করুন,অথবা ব্যায়াম করুন (৪)রাতে ঘুমানোর সময় কাউকে সাথে নিয়ে ঘুমান(যদি আপনার রাতে হস্তমৈথুন করার অভ্যাস থাকে) (৫) নামাজ পড়ুন কেননা নিশ্চই নামাজেই অশ্লীল কাজ থেকে বিরত রাখে আসলে মানুষ চেষ্টা করলে সবই পারে,আপনিও নিশ্চই পারবেন,তবে একবারেই এই নেশা থেকে বের হয়ে আসতে পারবেন না,তাই মাঝে মাঝে নিজেকে কন্ট্রোল করতে পারবেন না,তাও হাল ছাড়বেন না @আশা করি বুঝতে পেরেছেন

3000 views Answered

প্রথমেই আপনাকে খারাপ চিন্তা পরিহার করতে হবে। আর মেয়েদের দিকে খারাপ নজরে দেখা থেকে বিরত থাকতে হবে। কারন মেয়েদের দিকে খারাপ নজরে দেখলে আপনার মধ্যে উত্তেজনা আসবে। আর বন্ধুদের মধ্যে যারা মেয়েদের ব্যাপারে খারাপ কথাবার্তা বলে, সেখান থেকে দুরে সরে যাবেন। পর্ন দেখা থেকে বিরত থাকতে হবে। আল্লাহকে ভয় করুন। পাচঁ ওয়াক্ত নামাজ পড়ুন। 

3000 views Answered

Related Questions

Next steps