আমার নাকের পলিপাস এর সমস্যা?
আমি গত প্রায় ৩ মাস আগে হোমিও ঔষাধালয় থেকে তাদের দ্বারা নাকে এসিড জাতীয় কিছু দিয়ে নাকের পলিপাস ভাল করিয়েছিলাম।
নাকের হাড় ও বাকা ছিল সেটাও ভাল হয়েছিল কিন্তু নাক বন্ধ হয়ে থাকা ঠিক হয়নি তবে তাদের কাছ থেকে ঔষুধ খেয়েছি কিন্তু কাজ হয়নি।
এর মধ্যে আবার এক্স রে করাই সেটায় নাকের হাড় বাকা ধরা পড়ে।
তাই বাধ্য হয়ে এলোপ্যাথি ডাক্তার এর কাছে যাই, তারা শুধু খাওয়ার ঔষুধ আর স্পে দেয়, ২ ডাক্তার এর কাছ থেকে খেয়েছি আমার নাক বন্ধ এবং হাড় বাকা ভাল হয়নি।
সোহরাওয়ার্দি হাসপাতালের ডাক্তার ও ঔষুধ দিয়েছিল কাজ হয়নি।
এখন কি আমার অপারেশন হওয়া দরকার?
এ জন্য আমার মাথা ভার হয়ে থাকে, সারাক্ষণ শুধু অবসাদ লাগে।
কোন কিছু ভাল লাগে না,কোন কিছু গভীরভাবে চিন্তা করতে পারি না।
প্লিজ ভাই/বোন আমাকে হেল্প করুন।
2837 views
1 Answers
আপনি একজন ভাল চিকিৎসক এর পরামর্শ নিন,দেখুন তিনি কি বলেন। যদি আপনার চিকিৎসক মনে করেন যে আপনার মেডিসিন /স্প্রে দিয়ে এটি ভাল করা যাবে তাহলে তিনি সেগুলি প্রদান করবেন। আর যদি অপারেশন করার প্রয়োজন হয় তাহলেই সেটি করবেন। তবে অপারেশনের পরেও অনেকের ম্যাক্সিলারি সাইনাস থেকেই যায়। তাই আপনার উচিৎ ভাল চিকিৎসক এর পরামর্শ নেয়া।আপনি ধুলাবালি, ধোঁয়া ও ঠাণ্ডা এড়িয়ে চলুন।নাকের হাড় বাকা বা নাক বন্ধ থাকা মানেই যে পলিপস তা কিন্তু নয়। পলিপস ছাড়াও ইনফেকশন, টিউমার, ক্যান্সার ইত্যাদি হতে পারে। তাই আপনি ভাল কোনো চিকিৎসক এর পরামর্শ নিন। আপনি নাক কান গলা বিশেষজ্ঞের পরামর্শ নিন।
2837 views
Answered
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy