নাকের পলিপাস চিকিৎসা?

 নাকের পলিপাস চিকিৎসার জন্য  ভালো হবে  কোন  বিশেষজ্ঞ ডাক্তারের  মাধ্যমে  অপারেশন করালে ।  নাকি বাহিরে  যারা অনেক রকম বিজ্ঞাপন দিয়ে থাকে   যে তারা বিনা অপারেশনে নাকের পলিপাস  চিকিৎসা করে ।  এদের মধ্যে কোনটি তে  ভালো হয় ।  যারা বিনা অপারেশন করে থাকে  তাদের  চিকিৎসার মাধ্যমে  ভালো হওয়া টা কতটুকু ।  আর খরচ কেমন কোনটিতে ? 
3179 views

2 Answers

আপনি নাকের পলিপাস চিকিৎসার জন্য ভালো হোমিওপ্যাথিক ডাক্তারের সাথে যোগাযোগ করুন । হোমিওপ্যাথিক চিকিৎসার মাধ্যমে অপারেশন ছাড়াই আপনার রোগ মুক্ত করা সম্ভব। বিঃদ্রঃ হোমিওপ্যাথিক জার্মানি ঔষধ নাকের পলিপাস সমস্যার জন্য বিশেষ ভাবে কাজ করে।

3179 views Answered

পলিপ তো কয়েক প্রকারের হয়ে থাকে। ল্যাবঃ পরীক্ষার মাধ্যমে তা নিশ্চিত হওয়া যায়। ল্যাবঃ পরীক্ষার পর চিকিৎসক রিপোর্ট দেখে সিদ্ধান্ত নিবেন যে, রোগীর পলিপ অপারেশন এর প্রয়োজনীয়তা রয়েছে কিনা। আপনার উচিৎ হবে, একজন ENT বিশেষজ্ঞ কে দেখানো। তিনি প্রয়োজন মনে করলে পরবর্তীকালে ENT সার্জন কে রেফার করতে পারেন। চিকিৎসা হিসেবে প্রথমে এন্টিহিস্টামিন এবং এন্টিবায়োটিক দেয়া হয়। এতে পুরোপুরি ভাল হতেও পারে আবার নাও পারে। যদি ভাল না হয় তাহলে অপারেশন এর প্রয়োজন হবে। তবে সাবধান! কোন বিজ্ঞাপনে নজর দিবেন না। এগুলো স্রেফ ভাওতাবাজি। মিষ্টি কথার ফাঁদে ফেলে এরা কেবল টাকা হাতিয়ে নিতে পারে। এদের কাছে গেলে হয়তবা সাময়িক রেহাই পাওয়া যেতে পারে। কিন্তু কিছুদিন পর আবার তা হবে নিশ্চিত থাকুন। আর এসব বিজ্ঞাপন দাতারা ঠিকমত জানেই না পলিপ কাকে বলে। এরা ভাবে যে, নাকের ভিতরে মাংস বাড়লেই সেটি পলিপ যা ভুল ধারণা। বিনা অপারেশন ব্যবস্থা গ্রহণ করলে ভাল হওয়ার সম্ভাবনা ১০%. আর, ENT সার্জন দ্বারা অপারেশন করালে ভাল হওয়ার সম্ভাবনা প্রায় ৯৫%। খরচ একেকজন একেকরকম নিয়ে থাকেন। তাই এটি নির্দিষ্ট করে বলা সম্ভব নয়।

3179 views Answered

Next steps