1 Answers




রোগের লক্ষণ

  • সাইনোসাইটিস রোগে প্রচণ্ড মাথাব্যথা হয়। সকালে কম থাকে, দুপুরের দিকে ব্যথার তীব্রতা বেড়ে যায় আবার বিকেলের দিকে সামান্য কমে যায়
  • মাথা নাড়াচাড়া করলে, হাঁটলে বা মাথা নিচু করলে ব্যথার তীব্রতা আরও বেড়ে যায়
  • জ্বর জ্বর ভাব থাকে, কোনও কিছু ভালো লাগে না এবং অল্পতেই ক্লান্ত হয়ে যায়
  • নাক বন্ধ থাকে। পরীক্ষা করলে নাকের ভেতর পুঁজ পাওয়া যেতে পারে
  • সাইনাস-এর এক্স রে করলে সাইনাস ঘোলাটে দেখায়।

সংক্রমণ -
  • নাকের অ্যালার্জি থাকলে, নাকের হাড় বাঁকা থাকলে, নাকের ভেতর বাইরের কিছু ঢুকলে এবং অ্যাডিনয়েড (নাকের পেছনের টনসিল) বড় হলে
  • দাঁতের ইনফেশন থেকে বা দাঁত তুলতে গিয়েও সাইনাসে সংক্রমণ হতে পারে
  • সাইনাসের হাড় ফেটে গেলেও এই সমস্যা দেখা দিতে পারে
  • ময়লা জলে ঝাঁপ দিলে ওই জল নাকের ভেতর দিয়ে সাইনাসে ঢুকেও এ ধরনের সমস্যা তৈরি করতে পারে
  • এ ছাড়াও অপুষ্টি, আবহাওয়া দূষণ এবং ঠান্ডা স্যাঁতসেতে আবহাওয়ায় এই রোগ বেশি হয়।
2643 views

Related Questions