3 Answers
নাওয়াইতু আন উছাল্লিয়া, লিল্লাহি তা'য়ালা আরবা'য়া রাকা'য়াতিস সালাতিয যুহরি, ফারদুল্লাহি তায়ালা, ইক্বতাদাইতু বিহাযাল ইমামু, মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কা'য়বাতিশ শারিফাতি আল্লাহু আকবার। উল্লেখ্য যে, নিয়ত মানে মনের মধ্যে নামাযের সংকল্প করা। তাই, মুখে নিয়ত বলা জরুরি নয়।
নিয়ত মানে মনের সংকল্প। আর তার স্থান হলো অন্তর মুখ নয়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার সাহাবাদের কেউ কোন নির্দিষ্ট শব্দ মুখে উচ্চারণ করতেন না। তাছাড়া নিয়তের জন্য কোন বাঁধা-ধরা শব্দাবলীও নেই। যেকোন নামাজ এর আরবিতে যেই নিয়তগুলো প্রচলিত আছে তার কোনটাই কুরআন বা হাদীস থেকে আসে নাই। এটা শুধুমাত্র আরবি ভাষায় বলা কয়েকটা কথা মাত্র। যেটা আপনি নিজের যেকোন নামাজ এর আগে অলরেডি চিন্তা করে ফেলেছেন আর এটাই নিয়ত। নামাজের আরবি নিয়তে এটাই বলা থাকে যে “আমি ক্বেবলামুখি হয়ে এই ঈমামের পিছনে যোহরের ফরজ চার রাকাত নামাজ আদায় করছি”। সতর্কতার বিষয় যে, নিয়ত করা জরুরী; কিন্তু পড়া বিদআত
যোহরের ফরয চার রাকাত নামাযের নিয়ত ﻧَﻮَﻳْﺖُ ﺍَﻥْ ﺍُﺻَﻠِّﻰَ ﻟِﻠَّﻪِ ﺗَﻌَﺎ ﻟَﻰ ﺍَﺭْﺑَﻊَ ﺭَﻛْﻌَﺖِ ﺻَﻠَﻮﺓِ ﺍﻟْﻈُﻬْﺮِ ﻓَﺮْﺽُ ﺍﻟﻠَّﻪِ ﺗَﻌَﺎ ﻟَﻰ ﻣُﺘَﻮَﺟِّﻬًﺎ ﺍِﻟَﻰ ﺟِﻬَﺔِ ﺍﻟْﻜَﻌْﺒَﺔِ ﺍﻟﺸَّﺮِ ﻳْﻔَﺔِ ﺍَﻟﻠَّﻪُ ﺍَﻛْﺒَﺮُ - উচ্চারনঃ নাওয়াইতুয়ান উসাল্লিয়া লিল্লাহি তা’আলা আরবায়া রাকাআতি ছালাতিজ জোহরে ফারজুল্লাহি তা’য়াল মোতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শারিফাতি আকবর। আর ইমামের পিছনে পড়লে "ইকতাদায়তু বিহাজাল ইমাম"বলতে হয়।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy