রমজানের রোজার নিয়ত ও ইফতারের দোয়া, এই দুইটি কেউ লিখে দিন?
2 Answers
রোজা রাখার নিয়ত:
نويت ان اصوم غدا من شهر رمضان المبارك فرضا لك ياالله فتقبل منى انك انت السميع العليم
(নাওয়াইতু আন আছুমা গদাম মিং শাহরি রমাদ্বানাল মুবারকি ফারদ্বল্লাকা ইয়া আল্লাহু ফাতাক্বব্বাল মিন্নী ইন্নাকা আংতাস সামীউল আলীম)
অর্থ: হে আল্লাহ! আগামীকাল পবিত্র রমযান মাসে তোমার পক্ষ হতে ফরয করা রোজা রাখার নিয়ত করলাম, অতএব তুমি আমার পক্ষ হতে কবুল কর, নিশ্চয়ই তুমি সর্বশ্রোতা ও সর্বজ্ঞানী।
রোজার বাংলা নিয়তঃ
হে আল্লাহ পাক! আপনার সন্তুষ্টির জন্য আগামীকালের রমাদ্বান শরীফ-এর ফরয রোযা রাখার নিয়ত করছি। আমার তরফ থেকে আপনি তা কবুল করুন। নিশ্চয়ই আপনি সর্বশ্রোতা , সর্বজ্ঞাত।
ইফতারের দোয়া:
(আল্লাহুম্মা লাকা ছুমতু ওয়া তাওয়াক্কালতু আ'লা রিজক্বিকা ওয়া আফতারতু বি রাহমাতিকা ইয়া আর্ হামার রা-হিমীন। )
অর্থ: হে আল্লাহ! আমি তোমারই সন্তুষ্টির জন্য রোজা রেখেছি এবং তোমারই দেয়া রিযিক্ব দ্বারা ইফতার করছি।
ইফতারের বাংলা দোয়াঃ
হে আল্লাহ তায়ালা আমি আপনার নির্দেশিত মাহে রমাজানের ফরয রোজা শেষে আপনারই নির্দেশিত আইন মেনেই রোজার পরিসমাপ্তি করছি ও রহমতের আশা নিয়ে ইফতার আরম্ভ করছি। তারপর "বিসমিল্লাহি ওয়া'আলা বারাকাতিল্লাহ" বলে ইফতার করা।
তথ্যসূত্র বাংলাদেশ প্রতিদিন।।।
সেহরি:নাওয়ায়তুয়ান আছুম্মা গাদাম্মিন শাহরি রমযানাল মোবারকি ফার্দুললাকা ইয়া আল্লাহু ফাতাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাল আযিযুল হাকিম। ইফতার:আল্লাহুম্মা লাকা ছুমতু ওয়ালা রিযক্বিকা ওয়া আফতারতু(বিরহমাতিকা ইয়ারহামার রহিমীন) *ব্যাকেটের অংশ বর্ধিত দুআ [বাকি আরবি লিখে দেওয়া সম্ভব নয়) অর্থ:সেহরি:আমি আগামী দিন রোযা রাখার নিয়তে পান করিলাম ইফতার:আমি আপনার সন্তুষ্টির উদ্দেশে রোযা রেখেছি এবং জীবিকার উদ্দেশ্যে ইফতার করছি
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy