3 Answers

করণীয়ঃ সর্বপ্রথম যে কথাটি বলব নামাজ পড়বেন। তারপর নিম্নোক্ত আমলগুলো করে ঘুমাবেন। ১) ঘুমানোর আগে ওযু করে পবিত্র হয়ে ঘুমাতে হবে ।ওযু করলে শয়তান দূরে থাকে । এতে করে স্বপ্নদোষ হওয়ার সম্ভাবনা থাকে না । ২) ঘুমাতে যাওয়ার আগে “আল্লাহুম্মা বিসমিকা আমুতু আহইয়া অর্থাৎ হে আল্লাহ্! আপনার নামে মৃত্যুবরণ করছি এবং আপনার নামেই পুর্নজীবিত হই ।  ৩) দুই হাতের তালু একত্রে করে এর মধ্যে সুরা ইখলাস, ফালাক ও নাস তিনবার করে পাঠ করে ফু দিবে.পরে পুরো শরীর মুছে দিবেন, যতদুর সম্ভব (মাথা ও মুখ মন্ডল সহ)। ৪) আয়াতুল কুরসী পাঠ করা । ফজিলত – একজন ফেরেশতা নিয়োগ করে দেন বান্দার উপকারে ।এতে করে শয়তান কোনো ক্ষতি করতে পারে না । যদি আমলগুলো করে ঘুমান ইনশা-আল্লাহ্ আর কোন প্রকার সমস্যা হবে না।

2803 views Answered

আপনি নিচের কাজ গুলি মেনে চলার চেষ্টা করুন: এড়ানোর ৭টি টিপস নিম্নে দেয়া হলঃ ১. ঘুমাতে যাবার আগে প্রস্রাব করে নিন। ২. ঘুমাতে যাবার আগে এককাপ মিষ্টি /টক দই খেতে পারে। ৩. অশ্বগন্ধা পাউডার গরম জলে মিশিয়ে প্রতিদিন সেহরীরে পান করুন। ৪. ঘুমানোর আগে অতিরিক্ত পানি পান করবেন না। ৫. সেহরী করার পর-পরই ঘুমাতে যাবেন না। কিছুক্ষন হাটা-হাটি করুন। ৬. প্রতিদিন সামান্য করে হলেও পুদিনা পাতা অথবা মিছরী খাবার অভ্যাস করুন। ৭. পবিত্র কোরআনের ৩০ নাম্বার পারার "সুরা তারিক" পড়ে শয়ন করুন। হালকা জিকির এবং অন্যান্য দোয়া পড়ে ঘুমাতে গেলে আল্লাহর রহমতে স্বপ্নদোষ থেকে মুক্তি পেতে পারেন।

2803 views Answered

আপনি প্রতিদিন সেহরি খেয়ে ঘুমানোর পূর্বে আয়াতুল কুরসি অথবা সুরা ইয়াছিন পড়ে বুকে ফু দিন। এবং ঘুমানোর দোয়া পড়ে ঘুমান। ইনশা-আল্লাহ আপনার আর কোন সমস্যা হবে না। 

2803 views Answered

Related Questions

Next steps