১, দোয়া করলে ভাগ্য পরিবর্তন হয় এ কথা বিশ্বাস করি, দোয়া পড়ে কী নির্দিষ্ট কাউকে বিয়ের জন্য পাওয়া যাবে?
3 Answers
এরকম কোনো দোয়া আমার জানামতে নেই ।তবে আল্লাহ্ তায়ালার কাছে চাইলে পাওয়া যাবে ।তবে প্রিয় মানুষ আপনার প্রেমে পাগল হয় বা আপনাকে ভালো বাসবে তার দোয়া আছে।
প্রতিটা কাজ করার আগে অন্তত নিজেকে এই প্রশ্নটা করুন যে"এটা কি আমার জন্য কোন সুফল বয়ে আনবে!"
বোন আল্লাহর ক্ষমতা , চিন্তা ধারা , বিচার বিশ্লেষণ খুবই সূক্ষ্ম ও ত্রুটি মুক্ত।
আল্লাহ যেটা করেন সেটা সব সময় সবার ভালোর জন্যই।
তবু আপনি যদি কাউকে নির্ধারিত ভাবে পেতে আল্লাহর কাছে ফরিয়াদ করেন তবে করতে পারেন।
কেননা রাসূল (স:) বলেছেন যখন কোনো বান্দা আল্লাহর দরবারে তার ২ টা হাত তুলে কিছু চাই, আল্লাহ তার খালি হাত ফিরিয়ে দেন না । ( তিরমিযি শরীফ )
আর হয়তো এমনটাও হতে পারে যে আপনি যাকে চাচ্ছেন তাকে আল্লাহ আগে থেকেই আপনার জন্য নির্ধারন করে রেখেছেন।তাই আপনাকে ধৈর্য ধরে আল্লাহর কাছে চাইতে হবে।
কোরআন এর সূরা নূরের ৩ এবং ২৬ নং আয়াত দেখতে পারেন , ইনশাআল্লাহ আল্লাহর দেওয়া কথা সম্পর্কে আরো জানতে পারবেন,নিশ্চয় তিনি তার কথার খেলাপ করেন না।
বিঃদ্রঃ মনে রাখবেন বিবাহ পূর্ব যে কোনো প্রকার সম্পর্কে জড়ানো হারাম।এখন আপনি যদি হারাম কাজ করে থাকেন আর তওবা না করে কোরআন এর আয়াতের উপর ভরসা করে বসে থাকেন তবে ফলাফল আশানুরূপ না ও হতে পারে।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy