2 Answers
আল্লাহ তায়ালার সাহায্য কামনা করেন ও ধৈর্য ধরেন ভাল - মন্দ সব আল্লাহর কাছ থেকে হয়। তাই আল্লাহ তায়ালার কাছে দোয়া করুন। আল্লাহ যদি চান তাহলে তার সাথে আপনার বিয়ে হতে পারে। তাই আল্লাহর উপর ভরসা করেন। আল্লাহ ছাড়া আর কারো সাহায্য চাইবেন না। আপনি এই মেয়ের মা বাবাকে রাজি করাতে চেষ্টা করুন। ধর্মিয় কাজ সঠিক ভাবে করুন হয়ত আল্লাহ আপনার মনের আশা পূরণ করে দিবেন।
না, এরকম কোন নির্দিষ্ট দুআ বা আমল কুরআন হাদীসে নেই। তবে আপনি ধৈর্য ও দুআর মাধ্যমে আল্লাহর সাহায্য প্রার্থী হতে পারেন। এবং শেষ রাতে দুআর প্রতি গুরত্বারোপ করতে পারেন। কারণ মহান আল্লাহ তাআলা শেষ রাতে নিকটবর্তী আসমানে এসে ডাকতে থাকেন। কেউ আছো সমস্যাগ্রস্থ আমি তার সমস্যা দূর করব। এভাবে মহান আল্লাহ বান্দার বিভিন্ন প্রয়োজনের কথা তুলে ধরে দুআ কবূলের আশ্বাস দেন। - সূনানে আবি দাউদ; হা. নং ১৩১৪, সুনানে ইবনে মাযা; হা. নং১৩৮৮
আমিও দুআ করি মহান আল্লাহ আপনার নেক বাসনা বৈধ পন্থায় পূরণের সুযোগ করে দিন। আমীন।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy