1 Answers
ও মন রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ তুই আপনাকে আজ বিলিয়ে দে, শোন আসমানী তাগিদ। তোর সোনা-দানা, বালাখানা সব রাহে লিল্লাহ দে যাকাত, মুর্দা মুসলিমের আজ ভাঙাইতে নিঁদ ও মন রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ। আজ পড়বি ঈদের নামাজ রে মন সেই সে ঈদগাহে যে ময়দানে সব গাজী মুসলিম হয়েছে শহীদ। ও মন রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ। আজ ভুলে যা তোর দোস্ত-দুশমণ, হাত মেলাও হাতে, তোর প্রেম দিয়ে কর বিশ্ব নিখিল ইসলামে মুরিদ। ও মন রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ। যারা জীবন ভরে রাখছে রোজা, নিত্য উপবাসী সেই গরীব ইয়াতীম মিসকিনে দে যা কিছু মুফিদ ও মন রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ আপনাকে আজ বিলিয়ে দে শোন আসমানী তাগিদ। ঢাল হৃদয়ের তশতরীতে শিরনি তৌহিদের, তোর দাওয়াত কবুল করবেন হজরত হয় মনে উম্মীদ। ও মন রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ। তোরে মারল’ ছুঁড়ে জীবন জুড়ে ইট পাথর যারা সেই পাথর দিয়ে তোলরে গড়ে প্রেমেরই মসজিদ। ও মন রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ আপনাকে আজ বিলিয়ে দে শোন আসমানী তাগিদ
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy