'বারে বারে ভাবি একা, বসে নিরালায় রে। পাখি হলে উড়ে যেতাম, সোনার মদীনায় রে।' সম্পূর্ণ গানটি কী?
5062 views
1 Answers
বারে বারে ভাবি একা.....
বারে বারে ভাবি একা, বসে নিরালায় রে.......
পাখি হলে উড়ে যেতাম, সোনার মদিনায় রে, সোনার মদিনায় রে।
বুলবুলিরা কথা শোনো, উড়ে যাও কোথায় রে......
আমার সালাম পৌছে দিও, নবিজীর রওজায়রে, নবিজীর রওজায়রে।
বারে বারে ভাবি একা, বসে নিরালায় রে.......
পাখি হলে উড়ে যেতাম, সোনার মদিনায় রে, সোনার মদিনায় রে।
রহম করো ওগো আল্লাহ্, ওহে দয়াময় রে........
চায়রে নবীর শাফায়ত, নবী মোস্তফায় রে, নবী মোস্তফায় রে।
বারে বারে ভাবি একা, বসে নিরালায় রে.......
পাখি হলে উড়ে যেতাম, সোনার মদিনায় রে, সোনার মদিনায় রে।
বাংলাদেশের যত উম্মত, এ দয়াটি চায় রে........
দোয়া করো খোদার হাবিব, যেন নাযাত পায় রে, যেন নাযাত পায় রে।
বারে বারে ভাবি একা, বসে নিরালায় রে.......
পাখি হলে উড়ে যেতাম, সোনার মদিনায় রে, সোনার মদিনায় রে।
5062 views
Answered
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy