1 Answers

মনে বড় আশা ছিল যাব মদিনায়।। সালাম আমি করব গিয়ে নবীর রওজায় মনে বড় আশা ছিল যাব মদিনায়।। আরব সাগর পাড়ি দেব নাই যে আমার তরী পাখি নই তো উড়ে যাব ডানাতে ভর করি।। আশায় আছে সম্বল ও নাই করি কী উপায় মনে বড় আশা ছিল যাব মদিনায়।। কাফেলাতে কে যাও তুমি কি যাও বাইয়া তরী আমায় যাও না ও ভাই সঙ্গে লইয়া খানিক কৃপা করি ।। আমায় যদি সঙ্গে না নাও নবীর মদিনায় আমার সালাম দিও ভাই রে মদিনার বাদশায়।। আমার হইয়া কাঁদিয়ো ভাই রে নবীরও রওজায় মনে বড় আশা ছিল যাব মদিনায়। মনে বড় আশা ছিল যাব মদিনায়। সালাম আমি করব গিয়ে নবীর রওজায় মনে বড় আশা ছিল যাব মদিনায়।।

2622 views Answered

Related Questions

Next steps