1 Answers

বিসমিল্লাহ্‌ বলিয়া আমি শুরু করলাম ভাই, হাজার হাজার দরূদ পড়লাম সোনার মদীনায়, সম্মানিত শ্রোতাদেরকে সালাম জানাই দোস্ত হে- এই দুনিয়া মিছে মায়া ধোঁকাবাজির ঘর, আপন আপন করছ যাদের তারা সবাই পর, সব ছাড়িয়া যাইতে হবে অন্ধকার কবর দোস্ত হে- অনেক কিছু করিয়াছ ফিকির করিয়া, বালাখানা, স্ত্রী, পুত্র সকলি ছাড়িয়া, সময় হলে পরাণ পাখি যাইবে উড়িয়া দোস্ত হে- এই দুনিয়া জুড়ছে রে ভাই আনন্দেরই মেলা, সেই মেলাতে আইসা পড়ছ কত রঙ্গের খেলা, পশ্চিমে তাকাইয়া দেখ দুইবা যায় তর বেলা দোস্ত হে- ডুবে যাবে জীবন রবি আসবে না আর খোঁজ, সময় হলে সামনে এসে দাঁড়াইবে প্রাণ চোর, শূন্য খাঁচা ফেলে পাখি যাইবে অচিনপুর দোস্ত হে- বরই পাতা গরম জলে গোসল করাইয়া, আপন জনে দিবে সাদা কাপড় পড়াইয়া, চারজনে লইয়া যাইবে কান্দিয়া কান্দিয়া দোস্ত হে- দলে দলে লোকজন আসবে জানাযার লাগিয়া, মাটির ঘরে নামাইবে জানাযা পড়াইয়া, একা একা ফেলে আসবে কবরে রাখিয়া দোস্ত হে- কবরেতে রাখার পরে আসবে দুই ফেরেশতা, দুনিয়াতে কি করেছ করিবে জিজ্ঞাসা, সথিক উত্তর দিলে হবে শান্তি সুখের বাসা দোস্ত হে- উত্তর যদি সঠিক না হয় দুঃখের সীমা নাই, সর্প এসে দংশন করবে হাদিসেতে পাই, যে জায়গায় সাহায্য করার আপন কেহ নাই দোস্ত হে- এখনো তো সময় আছে হও না হুঁশিয়ার, দমে দমে জপ রে মোর নামটি আল্লাহ্‌র, এই নামের উসিলায় সেদিন হইয়া যাইবা পার দোস্ত হে-

2812 views

Related Questions