1 Answers
একদিন মা-টি-র ভিতরে হবে ঘর রে মন আমার কেন বান্ধ দালান ঘর ।। প্রাণ পাখী উড়ে যাবে পিঞ্জর ছেড়ে ধরাধামে সবই রবে, তুমি যাবে চলে বন্ধু বান্ধব যত, মাতা পিতা তারার সুতো; সকলই হবে তোমার পর কেন বান্ধ দালান ঘর রে মন আমার কেন বান্ধ দালান ঘর । দেহ তোমার চর্মচর গলে পঁচে যাবে শিরা-উপ শিরাগুলি ছিন্ন ভিন্ন হবে মন্ডু মেরুদন্ড সবই হবে খন্ড খন্ড ।। পড়ে রবে মাটির উপর রে মন আমার কেন বান্ধ দালান ঘর । রুপেরই গৌরবে সাজিয়াছ সাজ সোনাদানা কত কি আর রাজকী পোষাক যেদিন প্রাণ চলে যাবে, সবই পড়ে রবে ।। গায়ে দেবে মার্কিন থান রে মন আমার কেন বান্ধ দালান ঘর । একদিন মা-টি-র ভিতরে হবে ঘর ।
3100 views
Answered
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy