1 Answers
পদ্মা মেঘনা যমুনার তীরে; কত ঢেউ চলে যায় আসে নাতো ফিরে। তেমনি আমিও হারিয়ে যাব, আসবনা কভু ফিরে। পদ্মা মেঘনা যমুনার তীরে; কত ঢেউ চলে যায় আসে নাতো ফিরে।। কত মায়া স্নেহ প্রীতি কত স্মৃতি গানে, মুখরিত ছিল এই অঙ্গন। কালের আবর্তে ছিড়বেনা তো, আমাদের প্রীতির এ বন্ধন।। চিনবে তো কোনদিন দেখা হলে, আসা যাওয়া পথের ধারে। পদ্মা মেঘনা যমুনার তীরে; কত ঢেউ চলে যায় আসে নাতো ফিরে। ওই চাঁদ ওই তারা ওই আসমান সবি রবে আগের মত। থাকবনা আমি শুধু ক্ষনিকের মিছে এ জীবন। তাই কান্নারা বিরহের ঢেও তুলে যায়, আমার এ হৃদয় জূড়ে। পদ্মা মেঘনা যমুনার তীরে; কত ঢেউ চলে যায় আসে নাতো ফিরে। তেমনি আমিও হারিয়ে যাব, আসবনা কভু ফিরে। পদ্মা মেঘনা যমুনার তীরে; কত ঢেউ চলে যায় আসে নাতো ফিরে পদ্মা মেঘনা যমুনার তীরে; কত ঢেউ চলে যায় আসে নাতো ফিরে।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy