৫ বছর ধরে পায়খানা ঠিক মত হয় না ৫ দিন ৩ দিন পর পর হয়?
5 Answers
আপনি আঁশ জাতীয় খাবার বেশি খাবেন। যেমন- ডাটা শাক, বেল, সজনী ইত্যাদি। এতে পরে আপনার পায়খানা নরম হবে। স্যালাইন কম খাবেন। লাউ শাক খেতে পারেন। আঁশ বা ছাবা জাতীয় খাবার খাবেন বেশি।
আপনার কোষ্ঠকাঠিন্য হচ্ছে।যার কারণে এমনটা হচ্ছে।আপনি বেশি বেশি পানি পান করুন।দিনে প্রায় তিন লিটারের মতো পানি পান করুন।সবজি খান বেশি বেশি।শুধু সবজিই নয় বেশি বেশি ফল,শাক খান।আর আপনি প্রতিদিন এক কাপ পানির সাথে ইসবগুলের ভূষি খান।দিনে দুইবার খান।
আপনি প্রতিদিন একবেলা করে এক কাপ টক দই খাওয়ার অভ্যাস করুন। যদি গ্যাস্ট্রিক এর সমস্যা থাকে তাহলে মেডিসিন নিন প্রতিদিন একবেলা। আর গ্যাস্ট্রিক এর সমস্যা না থাকলে আপনি প্রতিদিন খালি পেটে ইসুবগুল খাবেন। আপনি প্রতিদিন এক গ্লাস করে লেবুর শরবত খাবেন। আপনি Avolac সিরাপটি প্রতিদিন রাতে খাবার খাওয়ার পর এক চামচ করে খান,এতে আপনার সমস্যাটি দূর হবে ইনশাল্লাহ। বেশিবেশি তরল খাবেন।
কোষ্ঠকাঠিন্য দূর করতে আপেলের উপকারিতা অনেক।সবচাইতে ভালো ফলাফল পেতে প্রতিদিন খালি পেটে অন্তত ১ টি আপেল খেতে হবে। শসা দীর্ঘমেয়াদী কোষ্ঠকাঠিন্যের সমস্যাও দূর করতে সক্ষম। নিয়মিত শসা খাওয়ার অভ্যাস করুন।
আপনি ইসফ গুলের ভূষি খান। সকালে ১ গ্লাস শরবত বিকেলে ১ গ্লাস ইন শা আল্লাহ উপকার পাবেন। দুশ্চিন্তা করবেন না। এর পাশাপাশি একজন মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তার দেখান
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy