6 Answers

দিনে ৫০ থেকে ১০০টি চুল পড়া স্বাভাবিক। তবে এর বেশি হলেই তা চিন্তার কারণ হয়ে দাঁড়ায়। আবার চুল পড়া নিয়ে বেশি চিন্তা করলেও চুল পড়ে বেশি। এই চুল পড়া সমস্যা থেকে বাঁচার জন্য প্রথমেই জানতে হবে কী কারণে চুল পড়ছে। কারণটা খুঁজে বের করে, তারপর সেই সমস্যার সমাধান করতে হবে। তখন আপনা-আপনিই চুল পড়া বন্ধ হয়ে যাবে। তবে শুধু তা-ই নয়, চুল পড়া বন্ধ করতে ও চুলের গোড়া মজবুত রাখতে নিয়মিত বেশ কিছু যত্ন নেওয়াও প্রয়োজন।

ভিটামিন সি

পেয়ারা, লেবু, কমলা, আনারস, কামরাঙা, কাঁচা মরিচে পর্যাপ্ত পরিমাণে ভিটামিন সি রয়েছে। আপনার চুলের বৃদ্ধি এবং গজানোর জন্য সহায়ক।

কালোজিরা

কালোজিরা নতুন চুল গজানোর জন্যে সহায়ক। মাথায় কালোজিরার তেল ব্যবহার করা আর খাবারে কালোজিরা ব্যবহার খুব ভালো ফল দেয়।

সাধারণ যত্ন

১. নিয়মিত চুল পরিষ্কার রাখা এবং আঁচড়ানো। কিন্তু অতিরিক্ত আঁচড়ানো চুল পড়া বাড়িয়ে দেয়।

২. পেঁয়াজ এর রস চুলের গোড়ায় ভালো করে লাগিয়ে ১০ মিনিট রাখুন | নিয়মিত ব্যবহার করলে নতুন চুল গজাবে।

নতুন চুল গজানোর জন্য পেঁয়াজ এর রস চুলের গোড়ায় লাগাবেন - shajgoj

৩. মেহেদি পাতা কিছু দিন ঘন ঘন ব্যবহার করুন। পাতা বেটে লাগিয়ে শ্যাম্পু করে ফেলুন।

নতুন চুল গজানোর জন্য মেহেদি পাতা বেটে লাগিয়ে নেবেন - shajgoj

৪. শুকনা আমলকি পানিতে ভিজিয়ে লাগাতে পারেন।

৫. খাঁটি কালো জিরা তেল বা নির্যাস বেশি বেশি ব্যবহার করতে পারেন।

নতুন চুল গজানোর জন্য খাঁটি কালো জিরার তেল ব্যবহার করুন - shajgoj

2792 views Answered

আসলে বেশি বেশি চিন্তা করলে. অধিক রাত জাগলে সাধারণত চুল পরে তাই বেশি চিন্তা করবেন না ও রাত জাগবেন না।

2792 views Answered

আপনি মাথায় তেলের পরিবর্তে পেয়াজের রস লাগিয়ে রাখুন, তারপর কয়েক ঘন্টা পর মাথা ধুয়ে ফেলুন। এটা নিয়মিত করুন। পেয়াজের রসে সালফার থাকে। এটি মাথার রক্ত সঞ্চালন বাড়ায়, নতুন চুল গজাতে সাহায্য করে, চুল পড়া রোধ করে।

2792 views Answered

আপনি সপ্তাহে ২দিন এলোভেরা জেল এবং পেয়াজের রস একত্রে করে চুলে লাগান এবং ২-১ ঘণ্টা পর ধুয়ে ফেলুন। ইনশাআল্লাহ ভাল ফল পাবেন। এছাড়া আপনি Nizoral শ্যাম্পুটি একদিন পর পর ব্যবহার করুন। প্রতিদিন গোসলের আগে গোলাপজল এবং সামান্য লেবুর রস একত্রে করে চুলে ম্যাসাজ করুন। 

2792 views Answered

আপনার স্ত্রী নিচের কিছু পদ্ধতি অনুসরণ করতে পারেন (→)

চুল পড়া বন্ধে ঘরোয়া উপায় 
  • আপনি একটি পেঁয়াজের রস ও নারিকেল তেল বের করে বাটিতে মিশিয়ে নিন। রসে তুলার ভিজিয়ে হাতের সাহায্যে মাথার ত্বকে লাগান। ৩০ মিনিট পর ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে শ্যাম্পু করে ফেলুন। আশা করি ভালো ফলাফল পাবেন। 
2792 views Answered
  • চুলে মেহেদী পেস্ট লাগিয়ে বেশ কিছুক্ষণ পর ধুয়ে ফেলুন।
  • ভিটামিন ক্যাপসুল ব্যবহার করতে পারেন।
  • অলিভ অয়েল,পেঁয়াজের রস ও লেবু একসাথে মিশিয়ে চুলে লাগান।
  • অ্যালোভেরার জেল নিয়ে  তার সাথে সামান্য  মধু ও  জল মিশিয়ে চুলায় হালকা তাপ দিন।তারপর তা ঠাণ্ডা করে ফ্রিজে রাখুন।যেকোন তেলের সাথে মিশিয়ে এটি চুলে লাগাতে পারেন।
2792 views Answered

Related Questions

Next steps