4 Answers

পেটে গ্যাসের সমস্যায় যারা ভুগে থাকেন তারাই বোঝেন এটি কতো যন্ত্রণার। একটু ভাজাপোড়া খেয়েছেন অথবা একটু না হয় বেশিই খেয়ে ফেলেছেন, তখনই শুরু হয়ে যাবে অস্বস্তিকর গ্যাসের সমস্যা। কিন্তু এই গ্যাসের সমস্যা থেকে কিন্তু মুক্তি পাওয়া খুব বেশি কঠিন কিছু নয়। শুধু একটু নজর রাখতে হবে নিজের খাওয়া-দাওয়ার প্রতি। জেনে নিতে হবে কোনটি খাওয়া উচিত হবে কোনটি হবে না।

যা যা খাবেন নাঃ

১) ডাল ও ডাল জাতীয় খাবার ডাল, বুট, ছোলা, বীণ, সয়াবিন ইত্যাদি ধরণের খাবার গ্যাস উদ্রেককারী খাবার। এগুলোতে রয়েছে প্রচুর পরিমাণে প্রোটিন, সুগার ও ফাইবার যা সহজে হজম হতে চায় না। ফলে গ্যাসের সমস্যা সৃষ্টি করে পেটে। ২) ব্রকলি, পাতাকপি, বাঁধাকপি এইধরনের সবজিগুলোতে রয়েছে ‘রাফিনোজ’ নামক একধরণের সুগার উপাদান যা পাকস্থলীর ব্যাকটেরিয়া ফারমেন্ট না করা পর্যন্ত হয় হয় না। এবং এই অবস্থায় পেটে গ্যাসের সমস্যা বৃদ্ধি পায়।৩) দুধ ও দুগ্ধজাত খাবার দুধ ও দুগ্ধজাত খাবার পর যদি দেখেন পেটে গ্যাস হচ্ছে তার অর্থ হচ্ছে আপনি লাক্টোজ ইন্টলারেন্ট অর্থাৎ আপনার দুধ ও দুগ্ধজাত খাবার হজমে সমস্যা রয়েছে। হজম হয় না বলেই এগুলো আপনার পেটে গ্যাস উদ্রেকের জন্য দায়ী। ৪) আপেল ও পেয়ারা আপেল ও পেয়ারাতে রয়েছে ফাইবার এবং ফ্রুক্টোজ ও সরবিটোল নামক সুগার উপাদান যা সহজে হজম হতে চায় না। এতে করেও গ্যাস হয় পেটে। ৫) লবণাক্ত খাবার লবণের সোডিয়াম অনেক বেশি পানিগ্রাহী। অতিরিক্ত লবণাক্ত খাবার খেলে দেহে পানি জমার সমস্যা দেখা দেয়। পাকস্থলীতেও সমস্যা শুরু হয় ও খাবার হজম হতে চায় না।

যা যা খাবেনঃ

১) শসা শসা পেট ঠাণ্ডা রাখতে অনেক বেশি কার্যকরী খাদ্য। এতে রয়েছে ফ্লেভানয়েড ও অ্যান্টি ইনফ্লেমেটরি উপাদান যা পেটে গ্যাসের উদ্রেক কমায়। ২) দই দই আমাদের হজম শক্তি বৃদ্ধিতে সহায়তা করে। এতে করে দ্রুত খাবার হজম হয়, ফলে পেটে গ্যাস হওয়ার ঝামেলা দূর হয়। ৩) পেঁপে পেঁপেতে রয়েছে পাপায়া নামক এনজাইম যা হজমশক্তি বাড়ায়। নিয়মিত পেঁপে খাওয়ার অভ্যাস করলেও গ্যাসের সমস্যা কমে। ৪) কলা ও কমলাকলা ও কমলা পাকস্থলীর অতিরিক্ত সোডিয়াম দূর করতে সহায়তা করে। এতে করে গ্যাসের সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়। এছাড়াও কলার স্যলুবল ফাইবারের কারণে কলা কোষ্ঠকাঠিন্য দূর করার ক্ষমতা রাখে। ৫) আদা আদা সবচাইতে কার্যকরী অ্যান্টি-ইনফ্লেমেটরি উপাদান সমৃদ্ধ খাবার। পেট ফাঁপা এবং পেটে গ্যাস হলে আদা কুচি করে লবণ দিয়ে কাঁচা খান, দেখবেন গ্যাসের সমস্যা সমাধান হবে। সূত্রঃ হেলথডাইজেস্ট

3220 views

প্রচর পরিমানে পানি পান করুন । আহারে শাক সবজি গ্রহন করুন । অতিরিক্ত মসলা এবং তেল চর্বিযুক্ত খাবার পরিহার করুন । কাচাঁ এবং পাকা পেপে খান । সমস্যা পরিস্থিতির বাইরে চলে গেলে অবশ্ব্যই অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ গ্রহন করুন ।।

3220 views

আপনি প্রতিদিন ইসুবগুল এবং টক দই একত্রে মিশিয়ে সেবন করবেন।  সকালে খালি পেটে আদা কুচি সামান্য লবণ দিয়ে মাখিয়ে খাবেন। বেশ আরামবোধ করবেন। প্রচুর পরিমাণে জল পান করুন। সপ্তাহে দুইদিন পালংশাক খাবেন। ফলমুল খাবেন সম্ভব হলে বেশি করে।

3220 views
  • আপনি অতিরিক্ত মসলা ও তেলচর্বি যুক্ত খাবার ত্যাগ করুন।
  • প্রচুর পরিমাণে পানি পান করুন।
  • মেথি পানিতে ভিজিয়ে সেই পানি পান করতে পারেন।
  • প্রচুর পরিমাণে শাকসবজি খান।
  • একটুকরো লাউ কেটে ব্লেন্ড করে রস পান করতে পারেন৷
3220 views

Related Questions