আমার ঘনঘন জ্বর হচ্ছে কেন এটা কি কোন রোগের লক্ষন?
4 Answers
কোন শারীরিক কারণে বা আবহাওয়া জনিত কারণে জ্বর আসতে পারে।হতে পারে রক্তে জীবানু প্রবেশ করেছে। বড় কোন রোগের লক্ষণ কিনা তা পরীক্ষা ছাড়া বলা যাচ্ছেনা।আপনি নাপা প্যারাসিটামল টানা তিনদিন সকাল ও দুপুরে একটা করে খান।যদি ভালো হয়।তাহলে তো ভালো।না হলে মেডিসিনের ডাক্তার দেখান।আপনি কিছু কাজ করতে পারেন।যেমন বেশি বেশি পানি খান।ফলের জুস পান করুন।বেশি দৌড়াদৌড়ি করবেননা।জ্বর ভালো হলেও তিনদিন টানা প্যারাসিটামল খাবেন।
যেমন - অনেকের জ্বর আসলে তার জন্য চিকিৎসক যে কয়দিনের ঔষধ দেন সেটি কয়েকদিন খেয়ে সুস্থ হওয়ার পর ঔষধের কোর্স পুরো সম্পন্ন করেন না। যার ফলে সাময়িক জ্বর ভালো হলেও পুরোপুরি হয় না। কিছুদিন পর পর জ্বর হয়। এছাড়াও ঠান্ডা জনিত সমস্যায় পড়লেও ঘন ঘন জ্বর আসতে পারে।
এমন জ্বর হলে - হালকা গরম পানি দিয়ে গোসল করে নিবেন। ভেজা কাপড়ে সারা শরীর মুছে নিবেন ।আদা চা ও আনারস খেতে পারেন। ভিটামিন সি যুক্ত খাবার বেশি খাবেন। তরল জাতীয় খাবার বেশি খাবেন।
আপনি দ্রুত ডাক্তারের কাছে যান এবং পরামর্শ নিন। এমন জ্বর হওয়া বেশি ভালো না টাইফয়েড হওয়ার সম্ভবনা তাকে।তাই ডাক্তারের পরামর্শ নিন দ্রুত।
সাধারণত আবহাওয়া পরিবর্তনের জন্য এমনটি হতে পারে।এছাড়া লিউকোমিয়া,পাকস্থলীর সমস্যা, এমনকি ক্যান্সারের ফলেও আপনার এই উপসর্গ গুলি দেখা দিতে পারে।আপনি চিকিৎসক এর পরামর্শ নিন এবং আপনার রোগ নির্ণয় করুন। আমাদের মেডিকেল সায়েন্স বলে জ্বর হল সকল রোগের প্রাথমিক উপসর্গ। তাই দেরি না করে চিকিৎসক এর পরামর্শ নিন।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy