2 Answers
ডিমের সাদা অংশ,টক দই এবং গোলাপজল একত্রে মিশিয়ে পিঠে ম্যাসাজ করুন। কিছুক্ষণ ম্যাসাজ করার পর ২০মিনিট রেখে দিয়ে ধুয়ে ফেলবেন।এছাড়া আপনি চালের গুড়ো,বেসন ও লেবু একত্রে করে একই উপায়ে পিঠে ও পেটে লাগালেও খুব ভাল ফল পাবেন।এছাড়া আপনি বেসন ও হলুদ একত্রে ব্যবহারে খুব দ্রুত পিঠ ও পেট ফর্সা করতে পারবেন।
2866 views
Answered
আপনি নিচের দুইটি উপায় অবলম্বন করতে পারেন
- ১ চা চামচ হলুদ বাটা নিন। হলুদ বাটা মিহি হতে হবে। হলুদ গুঁড়োও ব্যবহার করতে পারেন। এর সাথে ৩ টেবিল চামচ লেবুর রস নিয়ে ভালো করে মিশিয়ে নিন। ত্বকে লাগান। ১৫ মিনিট পরে পানি দিয়ে ধুয়ে ফেলুন।
- ২ টেবিল চামচ মধু ও ২ টেবিল চামচ টক দই ভালো করে মিশিয়ে ত্বকে লাগান। ২০ মিনিট পর ভালো করে পানি দিয়ে ধুয়ে ফেলুন।
2866 views
Answered