জুম্মার নামাজ এক রাকাত পেয়েছি?
1 Answers
জুমআর এক রাকআত ছুটে গেলে বাকি আর এক রাকআত ইমামের সালাম ফেরানোর পর উঠে পড়ে নিলে তার জুমুআর নামাজ আদায় হয়ে যাবে। অনুরুপ কেউ দ্বিতীয় রাকআতের রুকূর আগে থেকে পেলেও ওই রাকআত এবং তার সাথে আর এক রাকআত পড়লে তারও জুমুআর নামাজ আদায় হয়ে যাবে। কিন্তু যদি কেউ দ্বিতীয় রাকআতের রুকূ শেষ হওয়ার পর জামাআতে শামিল হয়, তাহলে সে জুমআর নামাজ পাবে না। এই অবস্থায় তাকে যোহরের চার রাকআত আদায়ের নিয়তে জামাআতে শামিল হয়ে ইমামের সালাম ফিরার পর চার রাকআত জোহরের ফরজ নামাজ পড়তে হবে। (ফাতাওয়া ইসলামিয়্যাহ, সৌদি উলামা- কমিটি ১/৪১৮, ৪২১) আর কেউ যদি জুমআর নামাজ না পায় বা মসজিদে গিয়ে দেখে জুমআ শেষ হয়ে গেছে তবে তাকে জোহর নামাজ পড়তে হবে। কারণ জামাআত ছাড়া জুমআর নামাজ হয় না। হাদিসে এসেছে, ইবনে মাসঊদ (রাঃ) বলেন, যে ব্যক্তি জুমার এক রাকআত পেয়ে যায়, সে ব্যক্তি যেন আর এক রাকআত পড়ে নেয়। কিন্তু যে 'দ্বিতীয় রাকআতের' রুকূ না পায়, সে যেন জোহরের চার রাকআত পড়ে নেয়। (ইবনে আবী শাইবা, ত্বাবারানী, বায়হাকী, আলবানীঃ ৬২১)
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy