ছারপোকা থেকে মুক্তি চাই?

বিচানায় ছারপোকা কি করলে ছারপোকা কামরাবে না বা শরীরে কি দিলে???
2986 views

4 Answers

** এক লিটার পানিতে ডিটারজেন্ট যেমন সার্ফ এক্সেল ঘন করে মিশিয়ে স্প্রে করুন। এ উপায়ে স্প্রে করার ফলে ছারপোকা সহজেই মারা যাবে। ** আসবাবাপত্র ও লেপ তোশক পরিষ্কার রাখার সাথে সাথে নিয়মিত রোদে দিন। এতে করে ছারপোকার আক্রমণ কমে যাওয়ার সাথে সাথেই ছারপোকা থাকলে সেগুলো মারা যাবে। ** আপনার ঘরের ছারপোকা তাড়াতে অ্যালকোহল ব্যবহার করতে পারেন। ছারপোকা প্রবণ জায়গায় সামান্য অ্যালকোহল স্প্রে করে দিন দেখেবেন ছারপোকা মরে যাবে। ** বিছানাসহ অন্যান্য জায়গা থেকে ছারপোকা তাড়াতে সারা ঘরে ভালো করে ভ্যাকুয়াম করুন। ভ্যাকুয়াম করার সময় খেয়াল রাখুন যাতে ঘরের মেঝেও বাদ না পড়ে। এতে করে আপনার ঘরে ছারপোকার আক্রমণ অনেকটাই কমে যাবে।

2986 views Answered

আধা লিটার পানিতে ২ টেবিল চামচ কাপড় ধোয়ার ডিটারজেন্ট ও ২ টেবিল চামচ ডেটল দিয়ে ভালোভাবে মিশিয়ে স্প্রে করুন ছারপোকার উপর । ছারপোকা মারা যাবে । সূত্রঃ priyo.com ওয়েবসাইট ।

2986 views Answered

ছারপোকা থেকে মুক্তির উপায়! ** বিছানাসহ অন্যান্য জায়গা থেকে ছারপোকা তাড়াতে সারা ঘরে ভালো করে ভ্যাকুয়াম করুন। ভ্যাকুয়াম করার সময় খেয়াল রাখুন যাতে ঘরের মেঝেও বাদ না পড়ে। এতে করে আপনার ঘরে ছারপোকার আক্রমণ অনেকটাই কমে যাবে। ** ছারপোকা মোটামুটি ১১৩ ডিগ্রি তাপমাত্রাতে মারা যায়। ঘরে ছারপোকার আধিক্য বেশী হলে বিছানার চাদর, বালিশের কভার, কাঁথা ও ঘরের ছারপোকা আক্রান্ত জায়গাগুলোর কাপড় বেশী তাপে সিদ্ধ করে ধুয়ে ফেলুন। ছারপোকা এতে মারা যাবে। ** ঘরের যে স্থানে ছারপোকার বাস সেখানে ল্যাভেন্ডার অয়েল স্প্রে করুন। দুই থেকে তিনদিন এভাবে স্প্রে করার ফলে ছারপোকা আপনার ঘর ছেড়ে পালাবে।

2986 views Answered
প্রথমে ছাড়পোকা আক্রমণ থেকে বাঁচতে আপনাকে আপনার বিছানা বা তোষকে ন্যাপথালিন এবং কর্পুর রেখে দিন।
একাধিক তোষক বিছানো থাকলে আরো বেশি দিতে হবে। তারপর এসবকিছু ধুয়ে শুকিয়ে নিন।
ঘরের অন্য কোন জায়গায় থাকলে কর্পূর রেখে দিন।
প্রতিদিন ঘর পরিষ্কার করুন। দোকান থেকে পোকামাকড় মারার ঔষধ কিনে ব্যবহার করতে পারেন।
2986 views Answered

Related Questions

Next steps