দয়া করে আমাকে সাহায্য করুন আমি এই মানুষিক যন্ত্রনা থেকে মুক্তি চাই?
ভালবেসে বিয়ে করেছিলাম!
এখনও পুরপুরি ভাবে দায়িত্ব নিতে পারিনি বউয়ের।
বউ!
সে এখনও তার বাপের বাড়িতে থাকে।
সামান্য কিছু হলেই পাগলের মত হয়ে যায়।
যেমন ধরুন আমার বউ ইমো চালায়।
বাজে ছেলেদের কাছে তার নাম্বার টা পরে যায়।
আমি তাকে মোবাইল টা রিস্টার্ট দিতে বলি সে রিস্টার্ট দেয়।
ভুল বসত তার মোবাইলে থাকা সব ছবি/স্রিতি ডিলেট হয়ে যায়।
এবং আমার বউ আমার উপর মন খারাপ করে বাজে ব্যবহার সুরু করে।
এমনিতেই বিভিন্ন কারনে মন খারাপ থাকে আমার।
তাও তাকে বুঝিয়ে বললে বুঝে কিন্তু পরখনেই আবার সেই এক রকম।
মাঝে মাঝেই এমন হয়।
তাকে বুঝানোর ক্ষমতাও হারিয়ে ফেলি।
তাকে কিছু না বুঝিয়ে নিজেই একা থাকতে চেস্টা করি।
ফোন অফ করে এক বারে সান্ত থাকার চেস্টা করি।
মাঝে মাঝে ভাবি, ওর সাথে জীবন টাকে জরাজোনই বোধয় উচিৎ হয়নি।
ওর সাথে জিবনের সুরুতেই এমন।
সামনে হয়তো আরো খারাপ কিছু অপেক্ষা করতেছে।
আমি কি করবো।
ভেবে ভেবে নিজের শরির টাও ভেততে ভেতরে অনেক ক্লান্ত।
দয়া করে আমাকে সাহায্য করুন।
আমি এই মানষিক যন্ত্রনা থেকে মুক্তি চাই।
3 Answers
আপনি আপনার সহধর্মিণী কে নিয়ে বাইরে কোথাও ঘুরতে যান। তারপর নিরিবিলি পরিবেশে তার সাথে আপনার জীবনের এসব সমস্যা নিয়ে ঠাণ্ডা মাথায় কথা বলুন এবং তাকে এসব বিষয়ে বোঝান। আপনি তাকে বোঝান যে আপনাদের জীবনের পুরোটাই এখনো বাকি আছে। তাকে "স্বামী " কথাটির অর্থ বোঝান। আশা করি সব ঠিক হয়ে যাবে।
আপনি বউকে একান্তে সময় দিন... স্পেশালি কোথাও বেড়াতে যেতে পারেন... আস্তে আস্তে আপনার মনের কথা শেয়ার করুন... তার কথা শুনুন... নিজেদের মধ্যে বুঝাপড়া করুন... আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে... ধৈর্য ধরুন... ছাড়াছাড়ি কোন সমাধান নয়... এটা জটিলতা...
প্রথমত আপনাকে ধৈয্য ধরতে হবে ।আপনি ও আপনার বউ সহ বাইরে কোথায় বেড়াতে যান ।ধীরে ধীরে আপনার মনের কথা গুলো বলুন ।আপনার বউকে ঠিকমত সময় দিন ।নিজেদের মধ্যে বন্ধুত্ব গড়ে তুলুন ।আপনার বউয়ের পছন্দ গুলোকে পুরন করার চেষ্টা করুন (তবে সব পছন্দ কিন্তু না) ।সম্পর্ক বিচ্ছিন্ন করলে সমাধান হবে না । নিয়মিত নামাজ পড়ুন এবং আপনার বউকে নামাজ পড়তে বলুন ।আল্লাহর রহমতে সব ঠিক হয়ে যাবে ।।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy