3 Answers

হয়তো বা খাবারে গড়মিল আছে বলে আপনার এই সমস্যা। সঠিক সময়ে খাবার তো খাবেনই, আমার মনেহয় আপনি যদি বেশি বেশি ফাইবার সমৃদ্ধ খাবার খান তবে এই সমস্যা থেকে মুক্তি পেতে পারেন। আরো একটা কথা শুধু যদি ফলের রস খান। তবে সেটা বন্ধ করুন কেননা পুরো ফল খেলে তাতে প্রচুর ফাইবার পাবেন। 


বেল- বেল খেলে পায়খানাপরিস্কার হবে। আবার আপনি যদি  ২ দিনে ১ গ্লাস করে বেলের শরবত খান তবে পায়খানা পরিষ্কার থাকবে।



কাচঁা পেপে খেলেও সমাধান পাবেন। তবে প্রেগন্যান্ট নারীদের কাঁচা পেঁপে খাওয়া উচিৎ নয়।

4149 views Answered

এ জাতীয় রোগীদের অনেকে জুলাপের ওষুধ অর্থাৎ মল নরম করার ওষুধ যেমন Regulose, Avolac, Xylose, Duralax ইত্যাদি খেয়ে অভ্যস্ত হয়ে গেছেন। বহু রোগী পায়খানা ক্লিয়ার না হওয়ায় অফিসে যেতে দেরি করেন। অনেকে দৈনিক পত্রিকা বা গল্পের বই বাথরুমে রেখে দেন কারণ তাদের দীর্ঘসময় টয়লেটে বসে থাকতে হয়। অনেক রোগী টয়লেট করার কিছুক্ষণ পর অনুভব করেন যে, টয়লেট ক্লিয়ার হয়নি তাই কিছুক্ষণ পরপর আবার বাথরুমে যান। এসব রোগীর মাঝে মধ্যে পায়খানার সঙ্গে রক্ত যায় এবং পায়খানার রাস্তায় ব্যথা অথবা অস্বস্তি (Discomfort) হয়। এ রোগে মহিলা ও পুরুষ উভয়েই ভোগেন। তবে মহিলা রোগীর সংখ্যা বেশি। বিশেষ করে যাদের সন্তান সংখ্যা বেশি, যে মহিলাদের কোনো সন্তান নেই তাদেরও এ রোগ হয়। এদের মূল উপসর্গ হল তারা পায়খানার বেগ স্বাভাবিকভাবেই অনুভব করেন কিন্তু পায়খানা ক্লিয়ারভাবে করতে পারেন না। এ রোগ হলে Colonoscopy পরীক্ষা এবং Magnetic resource defecogram করতে হয়। এ রোগের প্রধান কারণ পায়ুপথের (Rectum) গঠনগত অস্বাভাবিকত্ব বা Structural abnormality. এ ক্ষেত্রে পায়ুপথের ওয়াল ঝুলে পড়ে. পায়খানা চলাচলের পথে বাধা সৃষ্টি করে, মহিলাদের ক্ষেত্রে পায়খানার রাস্তার (Rectum) সঙ্গেই বাচ্চা হওয়ার রাস্তা vagina থাকে। এ ক্ষেত্রে পায়খানার রাস্তার একটি অংশের (vagina) ভেতর ঢুকে যায়। তখন যৌনপথের ভেতর আঙুল দিয়ে চাপ দিলে মলত্যাগ সহজ হয়।

4149 views Answered
আপনি নিম্নোক্ত কিছু কাজ করুন -
1. অতিরিক্ত ভাজা পোড়া খাবার পরিহার করুন এবং সহজপচ্য খাবার খান।
২. প্রচুর পরিমাণে পানি পান করুন।
৩. তাজা ফলমূল ও শাকসবজি খান।
৪. লাউয়ের টুকরো কেটে ব্লেন্ড করে লাউয়ের জুস পান করুন।
4149 views Answered

Related Questions

Next steps