2 Answers

না, এতে কোনরূপ সমস্যা নেই। অর্থাৎ কেউ যদি নামাযের শেষ দু রাকাতে সূরা ফাতিহার সাথে সূরা মিলায় তাহলে সাহু সেজদা দিতে হবে না। তবে এরকম না করাই উত্তম। -ফাতওয়া শামী ৩/৪২৬


3008 views Answered

ফরজ নামাজের তৃতীয় বা চতুর্থ রাকআতে শুধু সুরা ফাতিহা পড়া নিয়ম। ভুলে সুরা ফাতিহার পর অন্য সুরা মিলালে নামাজ নষ্ট হবে না। বা সাহু সিজদাও ওয়াজিব হবে না। ফরজ নামাজের শেষ দুই রাআকাতে শুধু সুরা ফাতেহা পড়া সুন্নাত। সুরা ফাতিহার পর অন্য সুরা মিলানো সুন্নাত পরিপন্থী। হাদিসে আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোহর এবং আসরের শেষ দুই রাআকাতে শুধু সুরা ফাতেহা পড়তেন। (মুসলিমঃ ৪৫১)

3008 views Answered

Related Questions

Next steps