1 Answers

ইসলামে ট্যাটু আঁকা যে উদ্দ্যেশ্যে হারামঃ নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্কি আঁকতে তথা শরীরে খোদাই করতে নিষেধ করেছেন। এতে আল্লাহর সৃষ্ট আকৃতির পরিবর্তন হয়। আবদুল্লাহ (রাঃ) বললেন, যদি তুমি কুরআন পড়তে অবশ্যই তা পেতে, তুমি কি পড়নি? রাসূল তোমাদের যা দেন তা তোমরা গ্রহণ কর এবং যা তোমাদের নিষেধ করেন তা হতে বিরত থাক। (সূরা আল-হাশর আয়াত ০৭) আহমদ ইবনে মানী (রহঃ) আবদুল্লাহ রাদিয়াল্লাহু আনহ থেকে বর্ণিত। তিনি বলেনঃ যে মহিলা কৃত্রিম চুল বানায় এবং কৃত্রিম চুল ব্যবহার করে, উল্কি আঁকে এবং উল্কি আঁকায়, ভ্রু উপড়ায় নিজেকে সুন্দর করার অভিলাষে আল্লাহর সৃষ্ট আকৃতির পরিবর্তন ঘটায় তাদেরকে নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত করেছেন। (রেফারেন্সঃ সহীহ বুখারী হাদিস নম্বরঃ ৫৩২৯, ৪৫২১, সূনান তিরমিজী হাদিস নম্বরঃ ২৭৮২) পবিত্র কুরআনে মহান আল্লাহ পাক ইরশাদ করেছেন, আমি মানুষকে সৃষ্টি করেছি সর্বোত্তম কাঠামোয়। (সূরা- তীন আয়াতঃ ৪) মানুষকে সর্বোত্তম কাঠামোয় সৃষ্টি করা হয়েছে, এ কথার মানে হচ্ছে এই যে তাকে, এমন উন্নত পর্যায়ের দৈহিক সৌন্দর্য দান করা হয়েছে যা অন্য কোনো প্রাণীকে দেয়া হয়নি। তাকে এমন উন্নত পর্যায়ের চিন্তা ,উপলদ্ধি জ্ঞান ও বুদ্ধি দান করা হয়েছে, যা অন্য কোনো সৃষ্টিকে দেয়া হয়নি। তাই স্বাভাবিক শারীরিক সৌন্দর্য নষ্ট করে শরীরে সৌন্দর্য সৃষ্টি করা ইসলামে নিষিদ্ধ। সুতরাং মানুষ হিসেবে আমাদের কর্তব্য হলো আল্লাহ ও তার রাসুলের (সাঃ) আদেশ পালন করা। আর আমাদের রাসূল (সাঃ) যেহেতু আমাদেরকে ট্যাটু লাগাতে নিষেধ করেন তাই আমাদেরকে অবশ্যই ট্যাটু লাগানো থেকে বিরত থাকতে হবে।

3291 views Answered

Related Questions

Next steps