1 Answers

ইসলামে দত্তক নেওয়া হারাম, দত্তক নেওয়া জায়েজ নেই। তবে মানুষকে (কোন সন্তানকে) আপনি দয়া করে তাঁকে লালন-পালন করতে পারেন শরীয়ার ভিত্তিতে। কিন্তু তাই বলে, সন্তান দত্তক নেওয়া জায়েজ নেই, এটা হিন্দুদের মধ্যে আছে। এটা কখনো ইসলামে নেই। ইসলামে দত্তক নিলে সে সন্তান কোনো ওয়ারিশ হবে না, সে কোনো সম্পত্তির ভাগ পাবে না। এ সম্পর্কে হাদীসে বর্ণিত হয়েছে, "যে ব্যক্তি অন্যকে পিতা বলে দাবী করবে, অথচ সে জানে যে, এ ব্যক্তি তার পিতা নয় তার জন্য জান্নাত হারাম।" (সহীহ বুখারী, হাদীস নং ৬৭৬৬)।  আর, পালক সন্তান পালনের শরীয়াগত শর্তাবলী হলোঃ ১। পালক সন্তানের আসল বাপের পরিচয় গোপন করা যাবে না,করলে তা হারাম। ২। পালক সন্তানকে নিজের সন্তান বা নিজের ছেলে বলে পরিচয় দেয়া যাবে না, দিলে তা হারাম। ৩। একইভাবে পালক সন্তান সেই পিতাকে আসল পিতা বলে পরিচয় দিতে পারবে না, দিলে তা হারাম। ৪। সন্তান কেনা বেচা করা যাবে না। এটি হারাম। ৫। পালক সন্তান বড় হবার (বয়প্রাপ্ত) হবার সাথে সাথেই পালক সন্তানের প্রতি মাতা পিতার পর্দা করা ফরজ হবে। ৬। পালক সন্তানের আসল মা বাবাকে তার সন্তানের সাথে সম্পর্ক ছেদ করার শর্ত দেয়া যাবে না।দেখা সাক্ষাৎ থেকে বঞ্চিত করা যাবে না। ৭। পালক সন্তানের সার্টিফিকেটে বা জন্ম নিবন্ধনে তার আসল পিতার নাম লিখতে হবে। নকল পিতার নাম লেখা যাবে না, লিখলে তা হারাম। ৮। পালক সন্তান সম্পত্তির ভাগ পাবে না/উত্তরাধিকার সম্পত্তির অধিকারী হবে না। (তরীকুল ইসলাম, চতুর্থ খন্ড, পৃষ্ঠা নং ১৫২)।  

3110 views Answered

Related Questions

Next steps