ইসলামে প্রেম-ভালোবাসা কি জায়েয আর শুনেছি ইসলামে এগুলো হারাম । তবে কেন হারাম যুক্তি ও প্রমাণ সহ উত্তর চাচ্ছি ?
3 Answers
বিয়ের পূর্বে কোন যুবক যুবতীর প্রেম ভালবাসা সম্পূর্ণ হারাম। আর যে কারণে হারাম তা যুক্তি ও প্রমাণ সহ তুলে ধরা হলোঃ বেগানা মহিলার প্রতি তাকিয়ে দেখতে নিষেধ যে কারণে করা হয়েছে। মহান আল্লাহ বলেছেন, বিশ্বাসীদেরকে বল, তারা যেন তাদের দৃষ্টিকে সংযত করে এবং তাদের যৌন অঙ্গকে সাবধানে সংযত রাখে, এটিই তাদের জন্য অধিকতর পবিত্র। ওরা যা করে, নিশ্চয় আল্লাহ সে বিষয়ে অবহিত। (আন নূরঃ ৩০) তিনি আরও বলেন, কোন পুরুষ যেন কোন বেগানা নারীর সঙ্গে তার সাথে এগানা পুরুষ ছাড়া অবশ্যই নির্জনতা অবলম্বন না করে। তিনি আর বলেছেন, যখনই কোন পুরুষ কোন মহিলার সাথে নির্জনতা অবলম্বন করে, তখনই শয়তান তাদের তৃতীয় সাথী হয়। মহান আল্লাহ বলেছেন, নারী এর প্রতি আসক্তি মানুষের নিকট লোভনীয় করা হয়েছে। (আলে ইমরানঃ ১৪ সংক্ষিপ্ত) বেগানা নারী-পুরুষের কোন নির্জন স্থানে একাকী বাস, কিছু ক্ষণের জন্যও লোক-চক্ষুর অন্তরালে, ঘরের ভিতরে, পর্দার আড়ালে একান্তে অবস্থান শরীয়তে হারাম। যেহেতু তা ব্যভিচার না হলেও ব্যভিচারের নিকটবর্তী করে, ব্যভিচারের ভূমিকা অবতারণায় সহায়িকা হয়। আর এজন্য-ই প্রেম ভালবাসা স্পষ্ট হারাম। [জনাব! বর্তমান সময়ের বাস্তবিক দৃশ্য বুঝে নিবেন]
আল্লাহ যা বলেছেন তাহাই মুমিনের কর্তব্য,,
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy