ঝিনুক খাওয়া কি ইসলামে হারাম
3802 views

1 Answers

মানুষের জন্য উপকারী ও পবিত্র সব ধরনের খাদ্যের ব্যাপারে ইসলামের বিধান হচ্ছে হালাল ও বৈধতার। প্রমাণ্য ও গ্রহণযোগ্য দলিল ব্যতীত কোন প্রকার খাদ্য হারাম বলা যাবে না। আল্লাহ তাআলা বলেন, বল, আমার নিকট যে ওহী পাঠানো হয়, তাতে আমি আহার কারীর উপর কোন হারাম পাই না, যা সে আহার করে। তবে যদি মৃত কিংবা প্রবাহিত রক্ত অথবা শূকরের গোশ্ত হয়- কারণ, নিশ্চয় তা অপবিত্র। (আন-আমঃ ১৪৫) সেই সব ধরণের খাবার যা সমুদ্র থেকে নেয়া হয় সেগুলো জায়েজ, যদিও তা হয়, গাছ, প্রাণী, জীবিত অথবা মৃত। রাসুল (সাঃ) ইরশাদ করেনঃ সমুদ্রের পানি পবিত্র এবং এর মধ্যে মৃত প্রাণী হালাল। (তিরমিযি, আবু দাউদ) তাই সামুদ্রিক প্রানী, চিংড়ি, কাঁকড়া, ঝিনুক, শামুক, অক্টোপাস, সামুদ্রিক গাছ হালাল। আল্লাহ তায়ালা বলেনঃ তোমাদের জন্য সমুদ্রের শিকার ও সুমুদ্রের খাদ্য হালাল করা হয়েছে তোমাদের উপকারার্থে। (মায়েদাঃ ৯৬) অনেকেই তা মাকরুহ হিসাবে অবহিত করেছে, যেমনঃ গুঁইসাপ আবদুল্লাহ ইবনু মাসলামা (রহঃ) খালিদ ইবনু ওয়ালীদ (রাঃ) থেকে বর্ণিত। তিনি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সঙ্গে মায়মুনা (রাঃ) এর গৃহে গেলেন। সেখানে ভুনা করা গুই পেশ করা হল। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে দিকে হাত বাড়ালেন। এ সময় জনৈকা মহিলা বললঃ রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে জানিয়ে দাও, তিনি কি জিনিস খেতে যাচ্ছেন। তখন তারা বললেনঃ ইয়া রাসুলাল্লাহ! এটি গুই সাপ। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনে হাত সরিয়ে নিলেন। খালিদ (রাঃ) বলেন, আমি বললামঃ ইয়া রাসুলাল্লাহ! এটি কি হারাম? তিনি বললেনঃ না, হারাম নয়। তবে আমাদের অঞ্চলে এটি নেই। তাই আমি একে ঘৃণা করি। খালিদ (রাঃ) বলেনঃ এরপর আমি তা আমার দিকে এনে খেতে লাগলাম। আর রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকিয়ে দেখছিলেন। সহীহ বুখারী, হাদিস নম্বরঃ ৫১৩৯ হাদিসের মানঃ সহিহ।

3802 views

Related Questions