আমি একটা মেয়েকে খুব খুব ভালোবাসি তার নাম শ্রাবনি।আমরা দুজনেই একই ক্লাসের?

বলতে পারেন নিজের থেকেও অনেক অনেক বেশি ।আমি তাকে আমার ভালো বাসার কথা বল্লে সে হ্যাঁ বা না কোনোটাই বলে না।শুধু বলে তার ভয় লাগে?? দ্বারা আমি কি বুঝবো?প্লিজ জানাবেন।আমি ওকে খুব ভালোবাসি।
3059 views

6 Answers

যদি এ কথা বলে থাকে তাহলে আপনাকে বুঝতে হবে,তিনি তোমার চেয়ে ভালো ছেলের অপেক্ষায় আছে,নয়তো তোমায় ভালোবাসে কিন্তু ও বলার সাহস পাচ্ছে না।

3059 views Answered

ভয় লাগে বলতে তিনি বুঝাতে চাচ্ছেন যে এই মুহূর্তে রিলেশনশিপ করতে ভয় পাচ্ছে মানে, এই মুহূর্তে করতে অনিচ্ছুক। একটি মেয়ের ক্ষেত্রে এটা বলা অত্যন্ত স্বাভাবিক ব্যাপার। মেয়েদের নানা রকম সমস্যার সম্মুখীন হতে হয়। আপনি যদি আসলেই তাকে ভালোবাসেন তবে তাকে বলুন যে আপনি তার জন্য অপেক্ষা করবেন যতদিন না তিনি ভয়হীন ভাবে আপনার ভালবাসা কে গ্রহন করবে। যদি আপনি অপেক্ষা করতে না চান, তবে আপনার উচিত এই পরিস্থিতি মেনে নেওয়া এবং তার মতামত কে শ্রদ্ধা করা। আমাদের দেশে অনেকে ছেলেরাই যখন এই পরিস্থিতি এর সামনে পড়ে তখন তারা উচিত কাজ না করে বেয়াদবের মতো মেয়েটিকে তারসাথে রিলেশান করতে জোর করে অথবা তাকে বিভিন্ন ভাবে অপমান এবং ডিস্টার্ব করে। অনেকে ভাবে এইসব করলে হয়ত মেয়েটা রিলেশন করবে, কিন্তু বাস্তব কথা এই যে আপনি যদি উপরের ২ টি কাজ ছাড়া এখানে বলা অন্যান্য কাজ (অপমান,ডিস্টার্ব,জোর করা ইত্যাদি) করেন তাইলে ওই মেয়ের কথা ভুলে যান। এই ধরনের বেয়াদবি বংশের পরিচয় দেয়। তখন মেয়েটি ছেলেটির সম্পর্কে অত্যন্ত খারাপ ধারনা তৈরি করে। এবং ভবিষ্যতে সেই ছেলেটিকে একজন নিকৃষ্ট ব্যাক্তি হিসেবে দেখে। পরমতসহিষ্ণুতা একটি মহৎ গুন। হয় আপনি তাকে বুঝান যে আপনি তাকে ভালবাসেন এবং আপনি Faithful ভাবে তার জন্য অপেক্ষা করবেন যতদিন না সে রাজি হয়, নতুবা আপনি তার মতামতকে মেনে নিন এবং পরিস্থিতিটি মেনে নিন। হয়তো মেয়েটি আপনাকে রিজেক্ট করায় আপনি দুঃখ পাবেন কিন্তু এইভাবে আপনাকে সে রিজেক্ট করলেও সে জানবে যে আপনি একজন প্রকৃতভাবে ভালো এবং শ্রদ্ধাশীল মানুষ। যে নিজেকে এবং অন্যকে শ্রদ্ধা করতে জানে। তার নিকট সর্বদা আপনার একটি পরিস্কার দৃষ্টান্ত থাকবে।

3059 views Answered

আমার মনে হয় মেয়েটা তোমাকে এড়িয়ে যেতে চাচ্ছ। তুমি তার কাছে জানতে চাইতে পার কিসে তার ভয়।

3059 views Answered

তার মানে মেয়েটার মনে এরকম ভীতি কাজ করছে যে, "সে প্রেম করে এটা যদি তার পরিবার বা অন্য কেউ জানতে পেরে যায়; তাহলে তাকে খারাপ পরিস্থিতির সম্মুখীন হতে হবে" ।

3059 views Answered

3059 views Answered
মেয়েটি আপনাকে ভালোবাসে। আপনার ভালোবাসার কথা বললে মেয়েটা কিছু না বলার কারণ হতে পারে সে কোনো কারণে ভয় পাচ্ছে আপনার সাথে কোনো সম্পর্কে তৈরি করতে। আপনি তাকে বুঝিয়ে বলুন এবং এর জন্যে প্রতজমে সময় নিন। তারপর বলতে পারেন যে আপনি তাকে কতটা ভালোবাসেন। এবং তার চোখের দিকে তাকিয়ে কথা বলুন। আর সবসময় তার বিপদে আপনি তাকে সাহায্য করুন। বিভিন্ন ভাবে সাহায্য করুন। সবসময় তার প্রশংসা করুন। আশাকরি সে আস্তে আস্তে আপনাকে ভালোবেসে ফেলবে। একটি মেয়ের ক্ষেত্রে এটা বলা অত্যন্ত স্বাভাবিক ব্যাপার। মেয়েদের নানা রকম সমস্যার সম্মুখীন হতে হয়। আপনি যদি আসলেই তাকে ভালোবাসেন তবে তাকে বলুন যে আপনি তার জন্য অপেক্ষা করবেন যতদিন না তিনি ভয়হীন ভাবে আপনার ভালবাসা কে গ্রহন করবে। যদি আপনি অপেক্ষা করতে না চান, তবে আপনার উচিত এই পরিস্থিতি মেনে নেওয়া এবং তার মতামত কে শ্রদ্ধা করা।
3059 views Answered

Related Questions

Next steps