1 Answers

আর তোমরা মুশরেক নারীদেরকে বিয়ে করোনা, যতক্ষণ না তারা ঈমান গ্রহণ করে। অবশ্য মুসলমান ক্রীতদাসী মুশরেক নারী অপেক্ষা উত্তম, যদিও তাদেরকে তোমাদের কাছে ভালো লাগে। এবং তোমরা (নারীরা) কোন মুশরেকের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ো না, যে পর্যন্ত সে ঈমান না আনে। একজন মুসলমান ক্রীতদাসও একজন মুশরেকের তুলনায় অনেক ভাল, যদিও তোমরা তাদের দেখে মোহিত হও। তারা দোযখের দিকে আহ্বান করে, আর আল্লাহ নিজের হুকুমের মাধ্যমে আহ্বান করেন জান্নাত ও ক্ষমার দিকে। আর তিনি মানুষকে নিজের নির্দেশ বাতলে দেন যাতে তারা উপদেশ গ্রহণ করে।

(সূরাঃ আল বাকারা, আয়াতঃ ২২১)


তাকে বিয়ে করা আপনার জন্য উচিৎ হবে না।


আরো একটা আয়াত--> 

ব্যভিচারী পুরুষ কেবল ব্যভিচারিণী নারী অথবা মুশরিকা নারীকেই বিয়ে করে এবং ব্যভিচারিণীকে কেবল ব্যভিচারী অথবা মুশরিক পুরুষই বিয়ে করে এবং এদেরকে মুমিনদের জন্যে হারাম করা হয়েছে।

(সূরাঃ আন-নূর, আয়াতঃ ৩)


পরিবার কে বিশেষ করে বাবা -মা  কষ্ট দিলে আল্লাহ আপনাকে ক্ষমা করবেন না । তাই এই বিয়ে না করাই ভালো । তবে আপনি যদি করেন তবে ঐ মেয়েকে মুসলিম হতে হবে।  নয় আপনাকে হিন্দু হতে হবে।



2967 views Answered

Related Questions

Next steps