আমার কিছুদিন যাবত ঘাড়ে ব্যথা সমাধানের উপায়?
আমি একজন কম্পিউটার অপারেটর, দিনে ৮/৯ ঘন্টা কম্পিউটারের সামনে বসে থাকতে হয়। কিছুদিন যাবৎ লক্ষ্য করছি আমার ঘাড়ের বাম দিকের রগ টান ধরে থাকে, ঘাড় ফুটালে মাথার পিছনে বাম পাশে ব্যথা করে, মাথা উপরে নিচে করলে ঘাড় ভেঙ্গে গেছে এমন শব্দ হয়। ফোনে অনেক একটু বেশিই কথা বলি, হাটতে গেলে মনে হয় কান অথবা মাথার মধ্যে এক ধরনের শব্দ হচ্ছে, বাস এর হর্ণ দিলে কানে ব্যথা লাগে। বুঝতে পারছিনা এখন কি করব, দয়া করে একটু পরামর্শ দিবেন।
2 Answers
দৈনিক একটানা ৮/৯ ঘন্টা কম্পিউটার চালালে স্বাভাবিক ভাবে ঘাড়ে ব্যথা দেখা দেয়|এত দীর্ঘ সময় স্থির হয়ে কম্পিউটার চালানোর কারণে ঘাড়ের রগে টান ধরছে| কাজের ফাঁকে ১৫ মিনিট বিশ্রাম নিবেন|এসময় হাটাচলা করেন এবং ঘাড়ের হালকা ব্যায়াম করেন| আর কানের সমস্যার জন্য হেডফোন ব্যবহার করবেন না|উচ্চস্বর বা মাইকের আওয়াজ থেকে নিজেকে দুরে রাখুন| পাশাপাশি রেজিস্টার্ড ডাক্তারের পরামর্শ নিবেন|
আপনি বেশিক্ষণ একদিকে চেয়ে কাজ করবেননা কাজের ফাকে একটু হাটাহাটি করুন ঘাড়ের যেসব ব্যয়াম রয়েছে সেসব করতে পারেন
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy