2 Answers

শরিয়ত মোতাবেক স্বামী-স্ত্রী তাদের ইচ্ছানুযায়ী যে কোন আসনে যৌন মিলন করতে পারবে, তাতে ইসলামের কোন বিধি নিষেধ নেই। নিষেধ শুধু একটি স্থানেই আছে। সেটা হলো পায়ুপথে যৌন মিলন করা। মানে হলোঃ স্ত্রীর মলদ্বার দিয়ে লিঙ্গ চালান করা। এটা ইসলামে কঠোর ভাবে নিষিদ্ধ। যারা এটা করবে, নবী করীম (সঃ) বলেছেন, তারা ধ্বংস হয়ে যাবে। কেননা, মহান আল্লাহ তা'য়ালা লুত সম্প্রদায়কে ধ্বংস করেছেন শুধু মাত্র পায়ু পথে সেক্স করার জন্যই।

3989 views Answered

মহান আল্লাহ বলেনঃ তোমাদের স্ত্রীগণ তোমাদের শস্যক্ষেত্র। সুতরাং তোমরা তোমাদের শস্যক্ষেত্রে যে প্রকারে ইচ্ছা গমন করো এবং নিজেদের জন্য ভবিষ্যতের বন্দোবস্ত করো আর মহান আল্লাহ্‌ কে ভয় করো এবং জেনে রেখো যে, তোমাদের তার কাছে হাজির হতে হবে। আর বিশ্বাসীদের সুসংবাদ শুনিয়ে দাও। (বাকারাঃ ২২৩) সুরা বাকারার ২২৩ নং আয়াতে স্বামী- স্ত্রীর একান্ত মুহূর্তগুলো সম্পর্কে সুস্পষ্ট বিধান জারি করেছেন। তাফসীরে জালালাইনে এ আয়াতের ব্যাখ্যায় উল্লেখ করা হয়ঃ স্ত্রীগণ তোমাদের শষ্যক্ষেত্র অর্থাৎ সন্তান উৎপাদনের ক্ষেত্র। অতএব তোমরা তোমাদের শষ্যক্ষেত্রে অর্থাৎ তার নির্ধারিত স্থান যোনি-প্রদেশে যেভাবে ইচ্ছা দাঁড়িয়ে, বসে, শুয়ে, সামনে পিছনে সব অবস্থায় গমন করতে পার। তাফসীরকারক এ বিষয়ে একমত যে, স্ত্রী সহবাসের ব্যাপারে কোনো অবস্থাতেই সামনের পথ ছাড়া অন্য কোনো পথ ব্যবহার করা যাবে না। অর্থাৎ যে পথে সন্তান ভূমিষ্ট হয়। জনাব! আল্লাহর নির্দেশিত পন্থায় অর্থাৎ যোনি পথে যেকোন আসনে সেক্স করতে পারবেন। তবে শুধু মাসিক অবস্থায় এ যোনি পথই ব্যবহার করা নিষেধ করা হয়েছে। তাই পবিত্র হওয়া পর্যন্ত অপেক্ষা করার নির্দেশ দেয়া হয়েছে। আর যে কারনে পিছন দিক হারাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেনঃ আল্লাহ তায়ালা ঐ ব্যক্তির দিকে দয়ার দৃষ্টিতে তাকাবেন না, যে কুকর্ম করার জন্য কোন পুরুষের কাছে যায় বা স্ত্রীর পিছনদ্বার ব্যবহার করে। (তিরমিযীঃ ১১৬৫, নাসাঈঃ ৯০১১) বাকারার উক্ত আয়াত এর শানে নুযূলঃ জাবের (রাঃ) রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হতে বর্ণনা করেন, তিনি বলেন, ইয়াহূদীরা বলত- যদি কেউ তার স্ত্রীর সাথে পিছন দিক থেকে সহবাস করে তাহলে সন্তান টেরা হবে। তখন এ আয়াত অবতীর্ণ হয়। (সহীহ বুখারীঃ ৪৫২৮, সহীহ মুসলিমঃ ১৪৩৫) অন্য বর্ণনায় ইবনু আব্বাস (রাঃ) বলেনঃ একদা উমার (রাঃ) রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর নিকট এসে বললেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম! আমি ধ্বংস হয়ে গেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন, কিসে তোমাকে ধ্বংস করল? তিনি বলেন, রাতে আমি আমার সোয়ারী উল্টা করেছি অর্থাৎ পিছন দিক থেকে সহবাস করেছি। তখন এ আয়াতটি অবতীর্ণ হয়। (তিরমিযীঃ ২৯৮০) অর্থাৎ যেভাবে ইচ্ছা সেভাবে স্ত্রীদের সাথে দৈহিক মিলন কর। কোন বিধি-নিষেধ নেই তবে শর্ত হল পথ একটাই হবে আর তা হল যোনিপথ। সামনের দিক থেকে সহবাস কর বা পিছন দিক থেকে সহবাস কর তবে যোনিপথে হতে হবে। অন্য বর্ণনায় রয়েছে, যখন স্থান হবে একটিই। (তাফসীর ইবনে কাসীর, অত্র আয়াতের তাফসীর, ইমাম হাকেম সহীহ বলেছেন ২/১৯৫) এছাড়াও অনেক সহীহ হাদীস রয়েছে যেখানে স্ত্রীর পিছনদ্বার ব্যবহার করা হারাম করা হয়েছে।

3989 views Answered

Related Questions

Next steps