শুধু মাত্র ৫ ঘন্টা?
শুধু মাত্র ৫ ঘন্টা ঘুমালে কী কোন সমস্যা হবে....!!???
বাকি টা সময় আমাকে অনেক পরিশ্রম করতে হবে।
৫ ঘন্টা ঘুমালে কী ফিট থাকতে পারবো।
আমার হাতে সময় আছে কিন্ত তা আমি
নষ্ট করতে চাই না।যে কারণে ঘুমানোর
জন্য ৫ ঘন্টার বেশি দিতেই পারবো না।
সো কাইন্ডলি জানাবেন ৫ ঘন্টা করে
প্রতিদিন ঘুমালে কোন সমস্যা হবে কিনা....!???
2843 views
2 Answers
৫ ঘণ্টা ঘুমালে পরিশ্রম করার মত শক্তিই আপনি পাবেন না। সারাক্ষণ ঘুম ঘুম, অবসাদগ্রস্থ, ক্লান্তভাব থাকবে। কষ্ট করে যে পরিশ্রম করবেন তার ফলাফল পাবেন না। তাই এরূপ কথা চিন্তা করবার প্রয়োজন নেই।
আপনার ঘুম কমপক্ষে ৮ ঘণ্টা রাখবেন, পরিমিত খাওয়া-দাওয়া করবেন, মাঝে মাঝে লাইট এক্সারসাইজ করবেন তাহলে পরিশ্রম করার জন্য প্রয়োজনীয় শক্তি ও ফ্রেশনেস পাবেন। কাজটা যে করবেন সে অনুযায়ী ফলাফল পাবেন।
2843 views
Answered
একজন সাধারণ প্রাপ্ত বয়স্ক মানুষের প্রতিদিন কমপক্ষে ৬-৭ ঘন্টা ঘুমের প্রয়োজন।এর কম হলে আপনি অসুস্থ বোধ করবেন।এটা আপনার স্বাস্থ্যের উপর প্রভাব ফেলবে।কেননা আপনি যতই কাজে ব্যাস্ত থাকেন না কেন আপনার কাজের পর বিশ্রাম প্রয়োজন।কাজের একঘেয়ামি দূর করার জন্য ঘুমের বিকল্প নেই।ঘুম কম হলে আপনি কোনো কাজেই মন দিতে পারবেন না।খুব অল্প কাজেই হাঁপিয়ে যাবেন।
2843 views
Answered
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy