স্বপ্ন পূরণ হল না কিন্ত ২০১৯-২০ এর জন্য নিজেকে প্রস্তুত করতে চাই?

আমি একটি স্বপ্ন দেখেছিলাম ২০১৮-১৯ শিক্ষাবর্ষ তে ডিপ্লোমা ইন নার্সিং এ সরকারি Institution এ নিজের স্থান করে নেওয়া কিন্ত ভাগ্য ক্রমে তা পূরণ করতে পারলাম না।


আমার মানবন্টণ দেওয়া হয়েছিল নিম্নরূপঃ

বাংলা=২৫

ইংরেজি=২৫

সাধারণ বিজ্ঞান=৪০

সাধারণ জ্ঞান=১০


পরীক্ষার প্রশ্ন করা হয়েছিল নিম্নরূপঃ

বাংলা= ২৫

ইংরেজি=২৫

সাধারণ জ্ঞান= কয়েক টা

সাধারণ বিজ্ঞান= একটাও দেয় নাই।

গণিত= আনকাউন্ট


তাঁর পর ও আমি ৬০ মার্ক এর উত্তর করে এসেছিলাম এবং পেয়েছি ৫৮ ,,মেরিট পজিশন আছে ৭০৩২ নাম্বার এ। যদি এখানে বিজ্ঞান দিত তাহলে ৪০ টার মধ্যে ৩৫ টা আমার হত যে কোন ভাবে ঠিক এমন ভাবেই নিজেকে প্রস্তুত করেছিলাম কিন্ত ভাগ্যক্রমে বিজ্ঞান দেয় নাই।


এখন চাইলে যে কোন বেসরকারি নার্সিং কলেজে পড়তে পারব কিন্ত অনেক টাকা লাগবে যা আমাদের নাই।


আমি সামনে বছর এ আবার পরীক্ষা দিতে চাই এবং নিজেকে সেই ভাবে প্রস্তুত করতে চাই। 

আমার দূর্বলতা আছে ঃ গণিত ও ইংরেজি তে ।

আমার সামনে তো ৩৬৫ দিন বা ১ বছর সময় আছে

আমি এই ১ বছর এ নিজেকে কি প্রস্তত করতে পারবো....!??????



সব থেকে বড় ব্যাপার হল আমার মায়ের সাপোর্ট এখন ও আছে তিনি আমাকে এখন ও সাহস যুগিয়ে যাচ্ছেন আগামী তে পরীক্ষা দেওয়ার জন্য,



আগামী ১ বছর এই লার্জ সময় টা কে কিভাবে নিজেকে প্রস্তুত করতে পারি।


আমি প্লান করে চলতে পারি না।

তো নিজের লাইফ এর প্লান

টা কেমন করে করতে পারি...!??

2805 views

2 Answers

আপনি আপনার স্বপ্ন টা পূরণ করতে চান... সেটা যত কষ্টেই হোক না কেন।

আমরা তাই মনে করছি।

ভেঙ্গে পড়বেন না মোটেও।

সাহস রাখবেন।

আসলে একেকজনের লাইফ প্ল্যান একেকরকম হয়ে থাকে।

নিজের ভালো আপনার নিজেকেই বুঝতে হবে।

সামনে ১ টা বছর সময় পাচ্ছেন।

এখানে কিছুটা পরিকল্পনা করতে হবে।

সময় নষ্ট করা যাবে না।

আপনি যেসব বিষয় তুলনামূলক কম পারেন সেগুলো তে বেশি সময় দিবেন। 

প্রতিদিন নির্দিষ্ট কিছু সময়ে ঐ বিষয়গুলো আপনাকে পড়তে হবে বুঝেবুঝে।

আপনাকে দৃঢ় প্রতিজ্ঞ হতে হবে যে, আপনি নার্স হবেন ই কিংবা আপনি আপনার মনের আশা পূরণ করেই ছাড়বেন।

ধৈর্যহারা হবেন না। 

আশাহত হবেন না।


ভাবুন: "আমি পারবো... আমাকে পারতেই হবে..."


2805 views Answered

আপনি যা পড়ে গিয়েছেন সেটি কিন্তু বেশ ভালোভাবে পেরেছেন, তাই আপনি মনে করবেন না যে এটা আপনার ব্যর্থতা। কারণ এটা মিসআন্ডারস্ট্যান্ডিং ছাড়া আর কিছু নয়।  আপনি এই বছরে অল্প সময়ে যে প্রিপারেশন নিয়েছেন, সেই একইভাবে যদি পুরো একটা বছরে সেইভাবে প্রিপারেশন নেন তাহলে চিন্তা করুন কতটা ভালো কিছু হতে পারে। তবে এবার খুব ভালোভাবে সঠিক সিলেবাস জেনে নিবেন এবং আগে যেভাবে পড়েছেন সেভাবে পড়ে যান। এবার সময় বেশি তাই পড়াটাকে আরো বেশি ভালোভাবে করুন যাতে কোনো ঘাটতি না থাকে।  আপনার নিজস্ব আত্মবিশ্বাস, কঠোর পরিশ্রম এবং সঠিক দিকনির্দেশনা যা এবার সম্ভব হয় নি, এর সমন্বয়ে পেয়ে যাবেন কাঙ্ক্ষিত সাফল্য। 

2805 views Answered

Related Questions

Next steps