ভালবাসার মানুষকে বিয়ে করতে চাই,কিন্ত বাবা,ভাই বাসায় কেউ রাজি না?
1 Answers
আপনি ভুল সিদ্ধান্ত নিবেন না। আপনার একটা ভুল হয়ত আপনার সারাজীবনের কান্নার কারণ হতে পারে। আপনার বাবা মা বা ফ্যামেলি যেহেতু চাচ্ছে না আপনি এখানে বিয়ে না করুন। পিতা মাতার বিরুদ্ধে গিয়ে কেউ কখন সুখি হতে পারে না। আর দেখুন আপনার প্রতি আপনার প্রেমিকের বর্তমান যে ভালোবাসাটা আছে এটা হয়ত বিয়ে পরে থাকবে না। তখনত আপনি আপনার ফ্যামিলির সাপোর্ট পাবেন না তখন কি করবেন? আমি অনেক এমন ঘটনা জানি যে বিয়ের আগে ছেলে মেয়েকে অনেক ভালোবাসে এবং বিয়ের পরে নানা ভাবে যৌতুক দাবি করে এবং বিভিন্ন ভাবে নির্যাতন করে। কে জানে আপনার জীবনেও যদি এমনটা হয় তাহলে কি করবেন? তখনত আপনি আপনার ফ্যামেলির সাপোর্ট পাবেন না। প্রতিটি পিতা মাতা তার সন্তানের মঙ্গল কামনা করে এবং তার সন্তানকে নিয়ে স্বপ্ন থাকে। আমার মনে হয় আপনার বাবা মায়েরও আপনাকে নিয়ে অনেক স্বপ্ন আছে আপনি তাদের স্বপ্নকে ভেঙ্গে দিবেন না। আর হয়ত তারা আপনার৷ কল্যাণের জন্যেই আপনাকে এখানে বিয়ে দিতে চাচ্ছে না তাই প্লিজ তাদের কাদাবেন না। তাদের কাদালে হয়ত সৃষ্টিকর্তা আপনাকে সারাজীবনের জন্য কাদাতে পারে। আপনি আপনার বাবা মায়ের বিরুদ্ধে গিয়ে এই ছেলেকে বিয়ে করবেন না। তাকে ভুলে যাওয়ার দৃঢ় চেষ্টা করুন।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy