আমি তাকে ভূলে যেতে চাই. কিন্তু পারছিনা, এখন আমি কি করতে পারি। প্লিজ কেও সাহায্য করুন?
4 Answers
প্রথম প্রেম সহজে ভোলার মতো না। আপনার যদি নতুন কোন জীবন সঙ্গী থেকে থাকে, তাহলে সব কিছু তার সাথেই শেয়ার করুন, তার হাসি কান্নার কারণ হোন, আর না থাকলে একটা সম্পর্কে জড়িয়ে পড়ুন, নতুন সম্পর্ক হলে আস্তে আস্তে ভুলতে পারবেন। আর কর্মক্ষেত্রে অথবা শিক্ষাজীবনে সম্পুর্ন মনোযোগী হয়েও তাকে ভুলতে পারবেন। আপনি একবার তাকে জিজ্ঞেস করুন, কেন এমন করলো। তাহলে কিছুটা কষ্টও ভুলতে পারবেন।
পাঁচ ওয়াক্ত নামায পড়ুন। একা একা থাকবেন না। নিজেকে সবসময় কাজে ব্যস্ত রাখুন। বিরহের গান শুনবেন না। আশা করি তাকে ভুলতে পারবেন।
আপনি কুরআন পড়ুন বেশি বেশি।পাঁচ ওয়াক্ত সালাত আদায় করুন।আল্লাহর যিকিরে মশগুল থাকুন।মসজিদে সালাত আদায়ের চেষ্টা করুন।দেখবেন আপনার ভাল লাগছে।
আপনি যাকে ভুলতে চান তার সাথে ঘটা খারাপ অতীত গুলো বেশি বেশি মনে করুুুন। আর ভাবুন যে, তার প্রতি আপনার প্রকৃত ভালবাসা, তার ভুল হওয়ার পরও তাকে সুযোগ দেওয়া, তার আঘাতে আপনার চোখের পানি ইত্যাদির কোন কিছুর মুল্যায়ন যে করে নাই, তাকে মনে রাখার কি দরকার ? আপনি বিভিন্ন কাজে ব্যস্ত থাকুন, মন খারাপ থাকলে মা কে সময় দিন, বন্ধুদের সময় দিন ও তাদের সাবধান করে দিন, যাতে তারা আপনার অতীতকে মনে করিয়ে না দেয়। আশাকরি আপনি অনেকটা কাটিয়ে উঠতে পারবেন।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy