5 Answers

কর্মদক্ষতা হলো কাজে পারদর্শিতা৷ আর কর্মক্ষমতা অর্থ কাজের শক্তি বা ক্ষমতা৷

3758 views

কম সময়ের মধ্যে দ্রুততার সাথে কাজ কোনো ভুল ছাড়াই করতে পারাকে কর্মদক্ষতা বলে।বর্তমান যুগে কর্মদক্ষতা অনেক গুরুত্বপূর্ণ। আর কর্মক্ষমতা হলো কোনো ব্যক্তির একটি কাজ করার শক্তি বা সক্ষমতা বা সে কাজটি করতে পারার জন্য সবল ও সুস্থ কিনা।

3758 views

মুলত কর্মদক্ষতা এবং কর্মক্ষমতা একই জাতীয় শব্দ । অর্থগত ভাবে এই শব্দ দুটির তেমন কোন পার্থক্য নেই। তবে কর্মদক্ষতা শব্দটি যান্ত্রিক ক্ষেত্রে ব্যবহার করা হয় আর কর্মক্ষমতা শব্দটি প্রাণী বা মানুষের ক্ষেত্রে ব্যবহার করা হয়।

3758 views

কর্মদক্ষতা হচ্ছে কাজে কতটুকু পারদর্শী, দক্ষ, পটু, বিচক্ষণ বা অভিজ্ঞ বুঝায়। পক্ষান্তরে, কর্মক্ষমতা হচ্ছে কাজ করার শক্তি বা সামর্থ‍্য। কর্মদক্ষতার সাথে জ্ঞান, বুদ্ধি, বিবেক, বিচক্ষণতা বা অভিজ্ঞতা জড়িত। পক্ষান্তরে, কর্মক্ষমতা হচ্ছে কাজ করার জন‍্য শারীরিক ক্ষমতা, যেমন-ওজন তোলার ক্ষমতা। একজন মানুষের যদি কর্মদক্ষতা থাকে, কিন্তু কর্মক্ষমতা না থাকে, তাহলে সে কাজ করতে পারবে না। ধরুন, একজন মানুষ কাজে অনেক পারদর্শী (কর্মদক্ষ), কিন্তু সে কাজ করতে শারীরিকভাবে অক্ষম (কর্মক্ষম নয়), তাহলে তার দ্বারা ঐ কাজটি সম্পন্ন করা সম্ভব নয়। আশাকরি, কর্মদক্ষতা ও কর্মক্ষমতার মধ‍্যে পার্থক‍্য বুঝাতে পেরেছি। ধন‍্যবাদ।

3758 views

এই প্রশ্নটি ফিজিক্সের প্রশ্ন। আমি উত্তর দিতে চাইনি, দু তিনবার এড়িয়ে গেছি। কিন্তু সবার উত্তর দেখে আমারও উত্তর দিতে ইচ্ছা করছে তাই লিখছি। কর্মদক্ষতা হচ্ছে কোন যন্ত্রের শক্তি রুপান্তরের যোগ্যতা। অর্থাৎ প্রতি একক সময়ে মোট প্রদত্ত শক্তি ও মোট রুপান্তরিত শক্তির অনুপাতকে কর্মদক্ষতা বলে। কর্মদক্ষতা সাধারনত পার্সেন্টেজ হিসাবে প্রকাশ করা হয় বলে এর কোন একক নাই, কর্মদক্ষতা ইটা= (মোট রুপান্তরিত শক্তি/মোট প্রদত্ত শক্তি)  * ১০০%  কর্ম দক্ষতাকে ইটা(গ্রিক অক্ষর) দ্বারা প্রকাশ করা হয়। যেমন একটি ইঞ্জিনে আপনি যদি ৫০ জুল শক্তি দেন তবে ইঞ্জিন ত্রুটি, ঘর্ষন ত্রুটি,রুপান্তর বিভব পার্থক্য ইত্যাদির জন্য পুরা শক্তি  কাজে রুপান্তর বা অন্য শক্তিতে রুপান্তর হবেনা। ধরি রুপান্তর হল ৪০জুল। যত টুকু হবে তার শতকরা মানকে (অর্থাৎ ৪০ এর জন্য হবে ৮০%)  ঐ ইঞ্জিনের দক্ষতা  বা কর্মদক্ষতা বলে। অপর দিকে কর্মক্ষমতা হচ্ছে একটি ইঞ্জিনে প্রদত্ত শক্তিকে একই হারে কতক্ষন কাজে পরিনত বা রুপান্তর করতে পারবে তাকেই কর্মক্ষমতা বলে। আমরা সাধারন ভাবেই বলি মেসিন গরম হয়ে গেছে তাই স্লো চলছে, ঠিক তাই এখানে কর্মক্ষমতা কমে গেছে, কিন্তু তবুও শুন্য না হওয়ায় কাজ কিন্তু চলছে। তাই সমহারে কাজ করার যোগ্যতাকে কর্মক্ষমতা বলা হয়। ক্ষমতার একক ওয়াটে প্রকাশ করা হয়।

3758 views

Related Questions